২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঊর্ধ্বতন কর্তাদের অনিয়মের তথ্য দিলে পুরস্কৃত হবেন পুলিশ সদস্যরা

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ২২ মার্চ, ২০২১

এখন থেকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনিয়ম-দুর্নীতির তথ্য সদর দপ্তরকে জানাতে পারবেন অধস্তন পুলিশ সদস্যরা। অভিযোগ অনুযায়ী সেসব অনিয়ম-দুর্নীতির তথ্য অনুযায়ী চালানো হবে অনুসন্ধান।আর এতে প্রমাণ পেলে পুরস্কৃত করা হবে অভিযোগকারী পুলিশ সদস্যকে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, সম্প্রতি পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় পুলিশ সদস্যের বিরুদ্ধে তথ্যদানকারীসহ অন্য পুলিশ সদস্যকে সব ধরনের সুরক্ষা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। শিগগিরই আদেশটি পুলিশের বিভিন্ন ইউনিটে পাঠানো হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সহযোগিতার জন্য অনেক সময় কনস্টেবল ও এএসআই পদমর্যাদার পুলিশ সংযুক্ত করা হয়। সারাদিন একসঙ্গে থাকার কারণে অধস্তন কর্মকর্তারা ঊর্ধ্বতনের অনিয়মের অনেক তথ্যই জেনে থাকতে পারেন। সেসব তথ্য সদর দপ্তরের সংশ্লিষ্ট বিভাগে জানাতে উৎসাহিত করতেই আদেশটি জারি করা হয়েছে। এর ফলে পুলিশ সদস্যরা নির্ভয়ে সরকারি অর্থের নিয়মিত ও অননুমোদিত ব্যয়, সরকারি সম্পদ অব্যবস্থাপনা, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি সংক্রান্ত অপরাধের তথ্য দিতে পারবে। এর মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতসহ দুর্নীতি বন্ধ হবে। আদেশে তথ্যদাতা পুলিশ সদস্যদের জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রধান) আইন-২০১১ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট তথ্য প্রকাশ (সুরক্ষা প্রদান) বিধিমালা-২০১৭ এর অধীনে সুরক্ষা দেওয়ার কথা বলা হয়েছে। তথ্য প্রকাশ আইন ও বিধিমালায় কোনো তথ্য প্রদানকারীর পরিচিতি প্রকাশ না করার কথা বলা হয়েছে। এছাড়া তথ্য প্রদানকারীর বিরুদ্ধে কোনো ফৌজদারি বা দেওয়ানি মামলা বা প্রযোজ্য ক্ষেত্রে কোনো বিভাগীয় মামলা দায়ের না করাসহ তথ্য প্রদানকারীকে পদাবনতি, হয়রানিমূলক বদলি, বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও বৈষম্যমূলক আচরণ করা যাবে না। বরং তথ্য প্রমাণিত হলে পুরস্কার ও সম্মাননা দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে তথ্য প্রদানকারী যদি মিথ্যা তথ্য দেয় তার দণ্ড হিসেবে ফৌজদারি কার্যবিধি প্রয়োগ করে মামলা, তদন্ত ও আইনানুগ কার্যক্রমের বিষয়টিও বলা আছে।