২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রধানমন্ত্রীর সঙ্গে নেপালের রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ২২ মার্চ, ২০২১

নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  আজ সোমবার (২২ মার্চ) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টাল এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিকে, রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় প্যারেড গ্রাউন্ডে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী। ভাণ্ডারি। এর আগে বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের বৈঠকে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে আসায় নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাণ্ডারিকে ধন্যবাদ জানাান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চলা আলোচনায় দু’দেশের মধ্যকার ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি বিনিময়সহ স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় উঠে আসে। এর আগে একই স্থানে নেপালের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতায় অভ্যর্থনা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এ সময় গান স্যালুট ও লালগালিচা সংবর্ধনায় বাংলাদেশে স্বাগত জানানো হয় অতিথি রাষ্ট্রপ্রধান বিদ্যা দেবীকে। পরে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যান নেপালের রাষ্ট্রপতি। জাতির পিতার জন্মশতবর্ষে তার প্রতি ভালোবাসা জানাতে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানমালায় যোগ দিতে রাষ্ট্রপতি আবদুল হামিদের আমন্ত্রণে দু’দিনের সফরে ঢাকায় আসেন নেপালের রাষ্ট্রপতি। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে নিয়ে অবতরণ করে কাঠমান্ডু থেকে আসা নেপাল এয়ারওয়েজের বিশেষ বিমানটি। নেপালের রাষ্ট্রপতি হিসেবে প্রথমবার ঢাকা সফরে আসা বিদ্যা দেবীকে স্বাগত জানাতে সশরীরে বিমানবন্দরে হাজির হয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান।