২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:২৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মার্সিডিজ কিনলেন নুসরাত ফারিয়া

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১ | আপডেট: শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

গাড়ির শখ আছে বলা যায় ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার। তা না হলে তো আর প্রায় প্রতি বছরই গাড়ি পরিবর্তনের কথা নয়। গতকাল অন্তর্জালে ‘ওয়েলকাল হোম বেবি’ স্ট্যাটাস দিয়ে নতুন গাড়ি কেনার খবর জানিয়েছেন মুম্বাই ফেরত নুসরাত ফারিয়া। গাড়ির মডেল মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০। ফারিয়ার নতুন এই গাড়ির রঙ সাদা। যদিও এর আগে ২০২০ সালের মার্চে কিনেছিলেন নীল রঙের টয়োটা সিএইচআর।

নুসরাত ফারিয়ার নতুন এই গাড়ির বাজার মূল্য কত? তা নিয়ে ভক্তদের আগ্রহের যে কমতি নেই অন্তর্জালে চোখ রাখলেই তা বোঝা যাবে। এনটিভি অনলাইন সেই খবর নিয়েছে। বাংলাদেশের বাজারে নুসরাত ফারিয়ার নতুন কেনা ‘মার্সিডিজ-বেঞ্জ সিএলএ২০০ ২০২০’ মডেলে গাড়ির বাজার মূল্য ৮৫ লাখ টাকার মতো। এর সঙ্গে যুক্ত হবে কাগজপত্র, ইন্স্যুরেন্সসহ অন্য বেশ কিছু খরচ। গাড়িটির একাধিক বিক্রয় প্রতিষ্ঠান সূত্রে এই তথ্য নিশ্চিত হয়েছে এনটিভি অনলাইন। নতুন এই গাড়ি কেনা প্রসঙ্গে গণমাধ্যমে নুসরাত ফারিয়ার বক্তব্য, ‘আরও আগে কিনতে চেয়েছিলাম। কিন্তু প্যান্ডেমিকের কারণে কেনা হয়নি। পরিকল্পনা ছিল মুম্বাই থেকে ফিরে গাড়িটি কিনব। আমার নিজের টাকা দিয়ে কেনা।’

এর আগে ২০১৮ সালে নুসরাত ফারিয়া অডি এথ্রি মডেলের একটি গাড়ি কিনেছিলেন। তাঁর আগে কিনেছিলেন টয়োটা জি করোলা। সম্প্রতি ‘বঙ্গবন্ধু’ সিনেমার ১৮ থেকে ২৯ বছর বয়সী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে দেশে ফিরেছেন নুসরাত ফারিয়া। আগামী ৩০ মার্চ মুক্তির কথা রয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‘যদি…কিন্তু… তবুও…’। হাতে আছে আরো পাঁচটি সিনেমা।