২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:৫০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জে মা-মেয়েকে গলা কেটে হত্যা

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মা-মেয়ের গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।   খবর পেয়ে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার দিগাম্বর বাজার এলাকার ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে বাহুবল মডেল থানা পুলিশ।

নিহতরা হলেন সঞ্জিত দাশের স্ত্রী অঞ্জলী রাণী মালাকার (৩০) ও তাদের মেয়ে পূজা রাণী দাশ (৮)। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সঞ্জিত দাশ একজন সবজি বিক্রেতা। স্ত্রী ও মেয়েকে নিয়ে তিনি দিগাম্বর বাজারের একটি বাসায় ভাড়া থাকতেন। বুধবার রাতে তিনি বাসায় ছিলেন না। বাসায় শুধু তার স্ত্রী ও মেয়ে ছিলেন। আজ বৃহস্পতিবার সকালে ঘরের খোলা দরজা দিয়ে ঘরে মা-মেয়ের গলা কাটা মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।   নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) পারভেজ আলম চৌধুরী বলেন, অঞ্জলী মালাকারের স্বামী সঞ্জিত পুলিশকে জানিয়েছেন যে রাতে তিনি বাসায় ছিলেন না, সুনামগঞ্জে ছিলেন। তবে এ নিয়ে তদন্ত চলছে।