২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১২:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতায় বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপন

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১৭ মার্চ, ২০২১ | আপডেট: বুধবার, ১৭ মার্চ, ২০২১

ঝিনাইদহে ১২৩ ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য। এত বেশি উচ্চতায় কোন রাষ্ট্র নায়কের ভাস্কর্য স্থাপন বিশ্বে এটিই প্রথম এবং বিশ্বরেকর্ড বলে সংশ্লিষ্টরা বলছেন। ঝিনাইদহের বারোবাজারের শমসের নগরের সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেমোরিয়াল ডিগ্রি কলেজ এটি স্থাপন করা হয়েছে। আজ বুধবার (১৭ মার্চ) এটি উদ্বোধন করা হয়েছে। ১২৩ ফুট উচ্চতায় বঙ্গবন্ধুর ভাস্কর্যটির নাম দেয়া হয়েছে “দ্যা স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম” (ঞযব ঝঃধঃঁব ড়ভ ঝঢ়ববপয ্ ঋৎববফড়স)। ভাস্কর্যটি ডিজাইন করেছেন বুয়েট ইঞ্জিনিয়র কীর্তিবাস রায় ও আজাদ রানা।

জাতির পিতার জন্ম শতবর্ষের ১০০ ফুট  ও ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত যুদ্ধের তেইশ বছরের ২৩ ফুট, নিয়ে ভাস্কর্যটি মোট ১২৩ ফুট তৈরি করা হয়েছে। ভাস্কর্য সম্বলিত টাওয়ারে থাকছে বঙ্গবন্ধু জাদুঘর, গবেষণাগার, ছাত্র সংসদ, প্রজন্ম ৭১ অফিস, ক্যাফেটোরিয়া ও ক্লাব। ভাস্কর্য স্থাপনের এই নান্দনিক দৃশ্যপট রেকর্ড  গড়তে যাচ্ছে। এটি বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন কলেজের অধ্যক্ষ মোঃ সফিকুল ইসলাম, কলেজের সভাপতি ড. রাশেদ শমসেরসহ আয়োজকরা। বঙ্গবন্ধু জাদুঘরের জন্য ২০টি আবক্ষ ভাস্কর্য এবং “দ্যা স্ট্যাচু অব স্পিচ অ্যান্ড ফ্রিডম” এর মূল নকশা অনুযায়ী সকল কার্যক্রম আর কিছুদিনের ভেতরে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।