২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

খালেদা জিয়া চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে পারবেন না: স্বরাষ্ট্রমন্ত্ী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৫ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ১৫ মার্চ, ২০২১

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপির চেয়ারপার্সনের সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ালো হলেও এই সময়ে তিনি দেশের বাইরে যেতে পারবেন না। সোমবার (১৫ মার্চ) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। দুর্নীতির দুই মামলায় দণ্ডিত বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার সাজার মেয়াদ আরও ৬ মাস স্থগিত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে, সাজা স্থগিত করা হলেও তিনি চিকিৎসার প্রয়োজনে বিদেশে যেতে পারবেন না। ঢাকায় নিজ বাসায় থেকে দেশের যে কোনও হাসপাতালে প্রয়োজনে চিকিৎসাসেবা নিতে পারবেন খালেদা জিয়া।

গেল ২রা মার্চ খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য তার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়। খালেদা জিয়ার ভাই শামীম এস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে আবেদন করার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে আইন মন্ত্রণালয় থেকে ছয় মাসের সাজা স্থগিতের সুপারিশ করে তা ফের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়। আজ ১৫ মার্চ খালেদা জিয়ার দ্বিতীয় দফায় সাজার স্থগিতের মেয়াদ শেষ হয়। এর আগে, গেল বছরের সেপ্টেম্বরে বিএনপি চেয়ারপার্সনের সাজা স্থগিতের মেয়াদ ৬ মাসের জন্য বৃদ্ধি করে সরকার। সে সময়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে আগের দুই শর্তেই সাজা ৬ মাসের জন্য স্থগিত করা হয়। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দণ্ড মাথায় নিয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। পরে ২০১৮ সালের ২৯শে অক্টোবর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও সাত বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।