২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ১০:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ফিলিং স্টেশনের ৬ লাখ টাকা ছিনতাই……………!

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৫ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ১৫ মার্চ, ২০২১

বন্দরে ফিলিং স্টেশনের লাখ টাকা ছিনতাই……………!

 

নারায়ণগঞ্জের বন্দরে মেগা সিটি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার শাহ নিজাম উদ্দিনের কাছ থেকে ছিনতাইকারিরা নগদ ৬ লাখ ২১ হাজার টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালাস্থ রজনীগন্ধা সিএনজি স্টেশনের উত্তরপাশে।

এ ব্যাপারে ফিলিং স্টেশনের ক্যাশিয়ার বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, শাহ নিজাম উদ্দিন মিয়া দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার কেওঢালাস্থ মেগা সিটি ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত। রোববার সকাল সাড়ে ৯টায় ক্যাশিয়ার মেগা সিটি ফিলিং স্টেশনের তেল বিক্রির ৬ লাখ ২১ হাজার টাকা প্রিমিয়ার ব্যাংকে জমা দেয়ার জন্য কেওঢালাস্থ রজনীগন্ধা সিএনজি স্টেশনের উত্তরপাশে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। ওই সময় একটি অজ্ঞাত সাদা রংয়ের একটি প্রাইভেটকার দ্রুত গতিতে এসে ক্যাশিয়ারের পাশে থামে। গাড়ীতে থাকা অজ্ঞাত নামা ২ জন ব্যক্তি গাড়ী থেকে নেমে ক্যাশিয়ারকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কাপড়ের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গাড়ী যোগে পালিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনর্চাজ দিপক চন্দ্র সাহা জানান, টাকা ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। মামলার তদন্তকারি কর্মকর্তা আজিজুল হক মামলাটি তদন্ত করছেন। লুন্ঠিত টাকা উদ্ধারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।