২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ১০:৪২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে টুম্পার অত্যাচারের প্রতিবাদে শতাধিক নারী ও পুরুষের বিক্ষোভ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ১৩ মার্চ, ২০২১ | আপডেট: শনিবার, ১৩ মার্চ, ২০২১

বন্দরে টুম্পার অত্যাচারের প্রতিবাদে শতাধিক নারী ও পুরুষের বিক্ষোভ

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে মালিবাগ এলাকার মামলাবাজ টুম্পার অত্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ করেছে স্থানীয় ভুক্তভোগীরা। শুক্রবার ১২ মার্চ রাত ১০ টার দিকে বন্দরে মালিবাগ চান্দেরবাড়ী এলাকায় প্রায় শতাধিক নারী ও পুরুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে। এ সময় ভুক্তভোগী একাধিক নারী পুরুষ অভিযোগ করে বলেন, তারিকুল ইসলামের স্ত্রী মুক্তা বেগম ওরফে টুম্পার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। প্রতিদিনই কেউ না কেউ টুম্পার হাত লাঞ্ছিত হচ্ছে। বাদ যায়নি শশুড়, শাশুড়ি তাদের গায়েও হাত তুলেন টুম্পা। তারা আরো বলেন, বন্দর থানার সাবেক অফিসার ইনচার্জ এ.কে.এম শাহীন সন্ডলের সহায়তায় আইনের অপপ্রয়োগ করে সাধারণ জনগণকে মিথ্যা মামলা বা মামলার হুমকি দিয়ে হয়রানী করে আসছে। এবং স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ কয়েকবার সালিশ করেও এর কোন সুষ্ঠু সমাধান করতে পারেনি। টুম্পার অত্যাচারের হাত থেকে প্রতিকার চেয়ে মুছাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড এবং ধামগড় ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মালিবাগ ও চান্দেরবাড়ি গ্রামের প্রায় তিন শতাধিক নারী পুরুষ গণস্বাক্ষর করে গত ৯ মার্চ নারায়ণগঞ্জ পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেন। এবং বন্দর থানায় পর পর দুটি জিডি করা হয়।