২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৪:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে দুই গৃহবধূর আত্মহত্যা

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জে পৃথক দু’টি স্থানে রাশেদা আক্তার (২১) ও শা২রা জুলাই ২০১৮ ইং সোমবার, সন্ধ্যা ০৭ টা ০৪ মিনিট ১১ সেকেন্ড রমিন আক্তার (২০) নামে দুই গৃহবধূ আত্মহত্যা করেছে। পুলিশ রবিবার গভীর রাতে গোদনাইলের পাঠানটুলীর আইলপাড়া এলাকায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রাশেদা আক্তারের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। অপরদিকে সোমবার ভোরে সুমিলপাড়ার আইলপাড়া এলাকায় অতিরিক্ত জন্মবিরতিকরণ পিল খেয়ে শারমিন আক্তার আত্মহত্যা করে। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল আহম্মেদ।

এসআই রাসেল আহম্মেদ জানান, সোমবার ভোরে সুমিলপাড়ার আইলপাড়ার খলিল মিয়ার বাড়ির ভাড়াটিয়া ইউসুফ মিয়ার স্ত্রী শারমিন আক্তার সন্তান নেয়া না নেয়ার ঘটনাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে। পরে স্ত্রী শারমিন আক্তার ক্ষুব্ধ হয়ে এক সঙ্গে ১০টি জন্মবিরতিকরণ পিল খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে নগরীর খানপুর হাসপাতালে নেয়া পথে সে মারা যায়। মৃত শারমিন আক্তার ভোলার সোনাপুর এলাকার ইসমাইল হোসেনের মেয়ে। এ ঘটনায় পুলিশ স্বামী ইউসুফ মিয়াকে আটক করেছে।

তিনি আরও জানান, রবিবার গভীর রাতে গোদনাইলের পাঠানটুলীর আইলপাড়া এলাকায় মাসুদুর রহমানের স্ত্রী রাশেদা আক্তার ঘরের দরজা বন্ধ করে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে তার আত্মীয়-স্বজনরা পুলিশকে খবর দিয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে আত্মহননকারী রাশেদা আক্তার পরকিয়া প্রেমে জড়িয়ে পড়েছিল। এ ঘটনা ফাঁস হয়ে যাওয়ায় সে আত্মহত্যা করেছে। তবে ঘটনাটি আরও তদন্ত করে দেখা হচ্ছে।