২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৯:০৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম নিয়ে সৃষ্ট জটিলতায় তদন্ত কমিটির মসজিদ পরিদর্শন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১২ মার্চ, ২০২১ | আপডেট: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম নিয়ে সৃষ্ট জটিলতায় তদন্ত কমিটির মসজিদ পরিদর্শন

বন্দর প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের বন্দরে ঐতিহ্যবাহী সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমামকে নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ায় মুতাওয়াল্লির অভিযোগের প্রেক্ষিতে বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্য তদন্ত কমিটি উক্ত মসজিদে পরিদর্শন করেন এবং মতোয়াল্লী কমিটির ব্যক্তিবর্গ ও মুসল্লীদের সাথে আলাপ-আলোচনা করেন। শুক্রবার ১২ই মার্চ সকাল ১১ টায় বন্দর উপজেলা প্রশাসনের পক্ষ হতে বন্দর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু জাফর তদন্ত কর্মকর্তা হিসেবে পরিদর্শন করে। এদিকে, সোনাকান্দা কিল্লা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহ বয়ানের কারণে নানা মতপাথর্ক্যের সৃষ্টি হয়েছে মসজিদ কমিটির মধ্যে। দায়িত্বরত কমিটি বর্তমান ইমাম হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহকে গত ২৯ জানুয়ারী মৌখিকভাবে সতর্ক করে। কিন্তু তার কর্মকান্ড থেকে সরে না আসায় গত ৭ ফেব্রুয়ারী লিখিতভাবে ইমামকে মসজিদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন। কিন্তু স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যাক্তিদের ছত্রছায়ায় অবৈধভাবে মসজিদে এখনও অবস্থা করছে। এই নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এর প্রেক্ষিতে বন্দরের সোনাকান্দা সরদারবাড়ী এলাকার মৃত আহামদ মিয়ার ছেলে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি মো. এবাদুল্লাহ এর পক্ষে এডভোকেট মো. ফরহাদ মিয়া গত ২৫ ফেব্রুয়ারী হাফেজ মাওলানা মুফতি সাইফুল্লাহকে ”উকিল নোটিশ” পাঠিয়েছেন। তবে উকিল নোটিশের বিষয় সরাসরি অস্বিকার করেছেন সোনাকান্দা কিল্লা জামে মসজিদের উন্নয়ন কমিটির সভাপতি মো. এবাদুল্লাহ। তিনি জানান, এ বিষয় আমি অবগত নই, কে বা কারা দিয়েছে আমার নাম করে তা আমি জানি না। তবে উকিল নোটিশ আমি পাঠাইনি। উকিল নোটিশে উল্লেখ করা হয়েছে, উপরোক্ত বিষয় সহ অত্র নোটিশ পাওয়ার ৭দিনের মধ্যে মসজিদ কমিটির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মসজিদ থেকে চলে যাবেন। ইহাতে ব্যর্থ হলে আপনাকে নিয়ে পরিস্থিতি অবনতি হলে তার সমস্ত দায়িত্ব আপনাকেই বহন করিতে হবে। স্থানীয় ভাবে আইন শৃংখলা অবনতির কারণে আপনার বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ দেশে পরিচালিত আইনের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহন করিতে বাধ্য হবে। অপর দিকে, সোনাকান্দা ঐতিহ্যবাহী কিল্লা জামে মসজিদের হাফেজ মাওলা মুফতি সাইফুল্লাহকে অব্যাহতি চেয়ে এবং এলাকার শান্তি শৃংখলা বজায় রাখতে সরকারি বিভিন্ন দপ্তরে স্মারক লিপি দিয়েছেন মসজিদের উন্নয়ন কমিটি ও ওলামা পরিষদ।