২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:২৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মোংলা বন্দরে পৌঁছেছে ভারতীয় নৌবাহিনীর ২ যুদ্ধজাহাজ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ মার্চ, ২০২১ | আপডেট: সোমবার, ৮ মার্চ, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন উপলক্ষে ভারতীয় নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ কুলিশ ও সুমেদা তিন দিনের সফরে সোমবার দুপুরে মোংলা বন্দরে পৌঁছেছে। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড বাজিয়ে জাহাজ দুটিকে অভিবাদন জানায়। বাংলাদেশ নৌবাহিনীর মোংলার দিগরাজ নৌঘাঁটির অধিনায়ক স্বাগত জানান ভারতীয় জাহাজ দুটির অধিনায়কদের। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিসহ বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ১০ মার্চ যুদ্ধজাহাজ দুটির বাংলাদেশ ত্যাগের কথা রয়েছে।

এ সফরকালে ভারতীয় নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা কমডোর মহাদেভু গোভেরধান রাজু ও জাহাজ দুটির অধিনায়ক টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও বীরশ্রেষ্ঠ শহিদ রুহুল আমিনের সমাধিতে পুষ্পস্তবক অপর্ণ করবেন। পাশাপাশি তারা খুলনা নেভাল এরিয়া এবং কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। বাংলাদেশে অবস্থানকালে জাহাজ দুটি ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বানৌজা পদ্মা ও পলাশে ব্যবহৃত ৪১/৬০ মিলিমিটার গান এবং অ্যাকুয়াসটিক এমকে-৭ মাইন শুভেচ্ছা উপহার দেবে। এসব গান ও মাইন মহান মুক্তিযুদ্ধকালে বাগেরহাটের মোংলা সমুদ্রবন্দর ও পশুর নদীতে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে এসব সরঞ্জামাদি দেয়া হবে। ভারতীয় যুদ্ধজাহাজ কুলিশের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সঞ্জীবসহ ১৮ জন কর্মকর্তা ও ১৬০ জন নাবিক এবং যুদ্ধজাহাজ সুমেদার নেতৃত্বে আছেন কমান্ডার গৌরব দুর্গাপালসহ ২০ জন কর্মকর্তা ও ১৩০ জন নাবিক।