২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ব্যবসায়ী শাওন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদন্ড

ncitynews24
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯ | আপডেট: মঙ্গলবার, ৫ মার্চ, ২০১৯

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের তেল ব্যবসায়ী মওদুদ আহমেদ শাওন হত্যা মামলায় দুই আসামীর মৃত্যুদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত ১ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল আউয়াল এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ড প্রাপ্তরা হলেন- বাসু ও রাকিব। রায় প্রদানকালে শুধুমাত্র বাসু আদালতে উপস্থিত ছিলেন। অপর আসামী রাকিব পলাতক রয়েছেন। নিহত শাওন সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকার মোঃ নাসির হোসেনের ছেলে।
অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মাকসুদা বেগম জানান, ২০১৪ সালে ৯ জুলাই সিদ্ধিরগঞ্জের নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় শাওন। এর পরদিন ১০ জুলাই সোনাগাঁও উপজেলার বারদী ইউনিয়নের দৌলদী গ্রাম থেকে গলা কাটা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। ওই সময় শাওনের পরিচয় না পাওয়ায় ময়না তদন্ত শেষে ১১ জুলাই মাসদাইর কবরস্থানে বেওয়ারিশ হিসেবে লাশ দাফন করা হয়। পরে সোনাগাঁও থানা পুলিশ বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করে। ১২ জুলাই শাওনের পরিবার লাশ শনাক্ত করলে আদালত শাওনের লাশটিকে পরিবারের কাছে হস্তান্তরের নির্দেশ দেন। ১৬ জুলাই একজন নির্বাহি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে শাওনের লাশ উত্তোলন করা হয়। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ এই হত্যাকান্ডের মূল হোতা বাসুকে গ্রেফতারের পর সে হত্যাকান্ডের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মূলত: তেল ব্যবসার দুই লাখ টাকার লেনদেনের কারনেই শাওনকে হত্যা করা হয়েছে বলে জবানবন্দিতে বাসু স্বীকার করে। আদালত এই মামলায় ২৩ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করেছেন।