২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৮:৪৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ২২ ফেব্রুয়ারি, ২০২১

 নাফ গাড়ি বেপরোয়া চলাচলে, যাত্রীবাহী বাস খাদে, আহত১০ 

 

মহাসড়কে অনুমোদন বিহীন নাফ পরিবহন বেপরোয়া ভাবে চলাচলে একটি কভার্ড ভ্যানের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি যাত্রীবাহী বাস খাদে। এসময় ওই বাসে থাকা ৩২ জন যাত্রীর মধ্যে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার দুপুর টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ বন্দরের কেওঢালা বাস স্ট্যান্ডে এ দূর্ঘটনা ঘটে। মহাসড়কে বেপরোয়া ভাবে চালানোর অভিযোগে নাফ পরিবহনের একটি বাস ও  কভার্ডভ্যানটি আটক করে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কেওঢালা বাস স্ট্যান্ড দিয়ে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা-কাঁচপুর চলাচলরত একটি নাফ বাস হঠাৎ ইউটান করছিল। এসময় দ্রুতগামী একটি কভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষীপুর হতে ঢাকাগামী (ঢাকামেট্রো-জ-১৪-২৫১২)একটি লোকাল যাত্রীবাহী বাসের বাম পাশে কভার্ডভ্যানের ধাক্কা লেগে  নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে যায়। যাত্রীবাসী বাসের সামনে অংশ  খাদে পড়ে গেলেও  প্রাণ বাঁচাতে যাত্রীরা তারাহুরা করে বের হতে গিয়ে ভাঙ্গা  কাচে কাটা পড়ে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আহতদের এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করেন। এ খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বেপরোয়া ভাবে কভার্ডভ্যান চালানোর অভিযোগে কভার্ডভ্যান আটক করে নিয়ে যায়। এসসয় কভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান জানান,  বন্দরের  কেওঢালা বাস স্ট্যান্ড দিয়ে সোনারগাঁও মোগরাপাড়া চৌরাস্তা-কাঁচপুর চলাচলরত একটি নাফ বাস হঠাৎ ইউটান করে। এসময় কভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে লক্ষীপুর হতে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের বাম পাশ দিয়ে ধাক্কা দিলে বাসটি পাশের খাদে পড়ে যায়।  তবে বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।