২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে ভাষাসৈনিক শামসুজ্জোহার ৩৪তমমৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনিুষ্ঠিত

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২১

বন্দরে ভাষাসৈনিক শামসুজ্জোহার ৩৪তম
মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা মিলাদ ও দোয়া অনিুষ্ঠিত
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান বলেন,শামসুজ্জোহা স্কুলটা আমার বাবার একটা স্মৃতি। আমরা একদিন দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমার বাবার স্মৃতি এই এলাকায় থেকে যাবে। যেখান থেকে ভবিষ্যত প্রজন্ম সুশিক্ষায় গড়ে উঠবে। আমার মায়ের স্মৃতি নাগিনা জোহা স্কুল করে ধরে রেখেছি। আমার বাবা,মায়ের স্মৃতি বন্দরেই ধরে রাখার চেষ্টা করেছি। আমার বড় ভাইয়ের নামে বন্দরে নাসিম ওসমান স্কুল প্রতিষ্ঠা করেছি। আমি আপনাদের দোয়া চাই। আমি আপনাদের ভালবাসা নিয়ে বেঁচে থাকতে চাই অসমাপ্ত কাজগুলো করে যেতে চাই। গতকাল শনিবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের আয়োজনে বন্দর উপজেলার
মুছাপুর ইউনিয়নের ত্রিবেনী এলাকায় অবস্থিত শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দোয়া ও মিলাদ মাহফিলে নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য সেলিম ছাড়াও অংশ নেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব এম.এ রশীদ, নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স’র সভাপতি খালেদ হায়দার খান কাজল,মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আকরাম আলী শাহিন,বন্দর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ,ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু,নাসিক ২৩নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান,২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন,কলাগাছিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া,বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান,ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ,মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেনসহআ’লীগ,যুবলীগ,ছাত্রলীগ,জাতীয় পার্টি,যুবসংহতিসহ শামসুজ্জোহা এমবি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।দোয়ায় প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতিতে মরহুম এ.কে.এম শামসুজ্জোহা ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা সহ নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমানের সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।