২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:৫১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘প্রধানমন্ত্রীর কারণেই বাংলাভাষা আন্তর্জাতিক মর্যাদা পেয়েছে’

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২১

প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগের কারণেই বাংলা ভাষা আন্তর্জাতিক মর্যাদা লাভ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।  মন্ত্রী বলেন, ভাষা আন্দোলনে বঙ্গবন্ধুর বড় অবদান ছিলো। এসব অবদানের কথা দীর্ঘদিন জনসম্মুখে প্রকাশ করা হয়নি। বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’ এবং এখন যেসব সিক্রেট ডকুমেন্ট প্রকাশিত হচ্ছে, সেগুলো পড়লে বোঝা যায় বঙ্গবন্ধু পাকিস্তান সৃষ্টির পর পরই বাংলাদেশের স্বাধীনতার কথা চিন্তা করেছিলেন এবং সেই লক্ষ্যেই কাজ করেছেন।

তথ্যমন্ত্রী বলেন, ১৯৪৮ সালেই বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের জন্য গ্রেপ্তার হয়েছিলেন। কারাগারে থাকার সময়েও তিনি ভাষা আন্দোলনে নেতৃত্ব দেন। ভাষার জন্য আন্দোলনকারীদের গ্রেপ্তারের প্রতিবাদে তিনি কারাগারে অনশনও করেছিলেন।