২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:২০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর’কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কুরুচিপূর্ণ বক্তব্যে তোলপাড়

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

জেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর’কে নিয়ে ব্যঙ্গচিত্র ও কুরুচিপূর্ণ বক্তব্য  

নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যঙ্গচিত্র প্রকাশ ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রকাশ করেছে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের সমর্থক ও তথা কথিত পিএস জুয়েল ভূইয়া। জুয়েল ভূঁইয়া বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড অন্তর্গত পূর্ব কেওঢালার বাসিন্দা। তার সম্পর্কে এলাকাবাসী জানান,জুয়েল ভূইয়া পেশায় একজন ছোট ব্যবসায়ী।সে দোকানে বসে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদলের নাম বিক্রি করে বিভিন্ন ভাবে মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে।সে নিজেকে ভিপি বাদলের পিএস পরিচয় দিয়ে এলাকায় দাপট দেখায়। জুয়েল ভূইয়া আওয়ামীলীগের কোন পদ পদবীতে কখনো ছিলো না,বর্তমানেও নেই। জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে নিয়ে জুয়েল ভূইয়ার নিজ ফেসবুক আইডি Juwel Bhuiyan নামের আইডি থেকে যেভাবে ব্যঙ্গচিত্র তৈরী করেছে তা হুমহু তুলে ধরা হলো। “বিলাই জাহাঙ্গীর আবার বঙ্গবন্ধুর আর্দশের সৈনিকদের নিয়ে উল্টা পাল্টা বক্তব্য শুরু করেছে কিছু দিন আগে ওবায়দুল কাদের স্যার ও মির্জা আজম ভাই বিলাই জাহাঙ্গীর কে সাধারণ ক্ষমা করেছে। বিলাই জাহাঙ্গীর হলো ধানের শীষ মার্কা আওয়ামীলীগ। ভি পি বাদল ভাই কে নিয়ে বাজে বক্তব্য দিয়েছে তার তীব্র নিদ্রা ও প্রতিবাদ জানাই।” একজন প্রবীণ আওয়ামীলীগের নেতাকে নিয়ে নামধারী কথিত পিএস জুয়েল ভূইয়ার এমন কুরুচিপূর্ণ বক্তব্যে জেলা,উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।সেই সাথে অনতিবিলম্বে এই বেয়াদব জুয়েল ভূইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানিয়েছেন আওয়ামীলীগের নেতাকর্মীরা।