২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৭:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মাদ্রাসায়  জাতীয় পতাকা উত্তোলন  ও জাতীয় সংগীত গাইতে হবেবন্দরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইউএনও শুক্লা সরকার 

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২১

মাদ্রাসায়  জাতীয় পতাকা উত্তোলন  ও জাতীয় সংগীত গাইতে হবে
বন্দরে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইউএনও শুক্লা সরকার
নারায়ণগঞ্জ প্রতিনিধি
বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম রশিদ বলেছেন,  যমুনা গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুল দেশে অসংখ্য শিল্পকারখানা তৈরি করে লাখো মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে গেছেন। দেশের অর্থনীতির ভিত মজবুত করতে তার ভূমিকা অনস্বীকার্য়।  স্বপ্নদ্রষ্টার   পথেই সত্য প্রকাশের অবিচল থেকে এগিয়ে যাচ্ছে যুগান্তর । বস্তুনিষ্ট সাংবাদিকতা ও সাহসিকতার কারণে যুগান্তর লাখো মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। বন্দরের মাদ্রাসাগুলোতে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলন  করার নির্দেশনা দিয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার বলেন বন্দরের অধিকাংশ  মাদ্রাসায়  জাতীয় সংগীত গাওয়া হয়না। এমনকি  জাতীয় পতাকাও উত্তোলন করা হয়না। মাদ্রাসায় অবশ্যই জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করতে হবে। শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে  জানাতে হবে। আধুনিক শিক্ষায় শিক্ষিত করে ছাত্রদের ভবিষ্যৎ উজ্জ্বল করার পথ সুগম করতে হবে।
বন্দর থানার ওসি দীপক চন্দ্র বলেন, বস্তুনিষ্ট সাংবদিকতার মাধ্যমে যুগান্তর আজ অন্যতম দেশ সেরা পত্রিকা। সত্য প্রকাশে অবিচল থেকে পত্রিকাটি পাঠক হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য করেন।যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ সব কথা বলেন।
যমুনা গ্রুপের চেয়ারম্যান  বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা, আত্মার মাগফিরাত কামনা করে কোরআন তিলায়াত , দোয়া ও মিলাদ মাহফিল এবং তবারক   বিতরণের মধ্য দিয়ে  সোমবার দৈনিক যুগান্তরের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা যুগান্তর স্বজন সমাবেশ। এতে প্রধান অতিথি ছিলেন বন্দর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ রশিদ । বন্দরের লক্ষণখোলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানা চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার।
কবি কবির সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক নূর হোসেন, সাংবাদিক আতাউর রহমান,  ওয়ার্ড কাউন্সিলর হোসনেয়ারা বেগম, সাবেক কাউন্সিলর শাহী ইফাত জাহান মায়া, আওয়ামীলীগ নেতা শাহ আলম, শাহজাহান মোল্লা , সাংবাদিক লতিফ রানা,  দীন ইসলাম দীপু , জাপা নেতা জহিরুল ইসলাম শাওন, মাহাদী হাসান, রিয়াজুদ্দিন রাজু,,কবি নাজমুল হোসেন খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাডভোকেট আল আমিন।  এতিম শিক্ষার্থী রিয়াদ হোসেনের কোরআন তেলাওয়াত শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন  মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শহীদুল ইসলাম ও মাওলানা  মহিউদ্দিন। লক্ষণখোলা দারুস সালাম মাদ্রাসা ও এতিমখানার  দেড় শতাধিক এতিম  শিক্ষার্থী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।