২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আজ দিয়ার দ্বিতীয় বিবাহ!

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

আজ দ্বিতীয়বারের জন্য সাতপাকে বাঁধা পড়বেন অভিনেত্রী দিয়া মির্জা। দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। ব্যবসায়ী বৈভব রেখির সঙ্গেই নতুন জীবন শুরু করতে চলেছেন বলিউড অভিনেত্রী। মুম্বইয়ের পালি হিলের বাসিন্দা বৈভব রেখির সঙ্গে সম্প্রতি সম্পর্কে জড়ান দিয়া মির্জা। গত বছর থেকেই বৈভবের সঙ্গে ডেট করতে শুরু করেন প্রাক্তন মিস ইন্ডিয়া। যদিও বৈভবের সঙ্গে সম্পর্ককে বেশি লাইমলাইটে আসতে দেননি দিয়া।  চুপচাপই ছিলেন অভিনেত্রী। প্রায় এক বছর ধরে ডেট করার পর এবার ব্যবসায়ী বৈভবের সঙ্গে দিয়া মির্জা সাতপাকে বাঁধা পড়তে চলেছেন বলে খবর। পরিবার এবং ঘনিষ্ঠদের নিয়েই দিয়া, বৈভবের বিয়ের আসর বসতে চলছে সোমবার।

বিশেষ কোনও আড়ম্বর নয়, নিজেদের মতো করেই দিয়া এবং বৈভব একে অপরকে আপন করে নেবেন বলে খবর। সাহিল সঙ্ঘের সঙ্গে বিচ্ছেদের পর এবার দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দিয়া মির্জা। ২০১৪ সালে সাহিল সঙ্ঘের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন দিয়া। প্রায় ৫ বছর পর সাহিলের সঙ্গে দিয়ার বিচ্ছেদ হয়ে যায়। কী কারণে সাহিলের সঙ্গে বিচ্ছেদ হচ্ছে, সে বিষয়ে দিয়া মির্জা কোনও মন্তব্য করেননি।