২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:১৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সমৃদ্ধশালী দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: রবিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২১

সমৃদ্ধশালী দেশ গড়তে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে —নৌ-পরিবহন প্রতিমন্ত্রী

শাহ আলম,গোয়াইনঘাট প্রতিনিধি সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, দেশ সমৃদ্ধি ও উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, তাই এ ধারা অব্যাহত রাখতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ষড়যন্ত্রকারীরা বিভিন্নরকম কৌশলে সরকারের ভাবমূর্তি নষ্ট করার পায়তারা করছে। এসব বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বর্তমান সরকারের আমলে দেশে ব্যবসা বাণিজ্যে প্রসার ঘটেছে। এরই ধারাবাহিকতায় তামাবিল স্থলবন্দরের সকল প্রকার সরকারি, বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সমন্বয়ে আধুনিক বন্দর হিসাবে গড়ে তুলতে কাজ করছে সরকার। তিনি গতকাল রোববার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১ টায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব কে. এম. তারিকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান, গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি) প্রবাস কুমার সিংহ, তামাবিল স্থলবন্দরের সহকারি পরিচালক রুহুল আমিন, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি এম. লিয়াকত আলী, ৪৮ বিজিবি’র তামাবিল কোম্পানী কামান্ডার নায়েক সুবেদার জয়নাল আবেদীন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সহ-সভাপতি মনিরুজ্জামান মিন্টু ও জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন ছেদু, যুগ্ম সম্পাদক ইলিয়াস উদ্দিন লিপু, জাকির হোসেন খান সদস্য আলিম উদ্দিন, ফখরুল ইসলাম প্রমুখ।