২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সেলুন ব্যবসায়ীর

ক্রাইম রিপোর্টার মোঃ আরিফ হোসেন লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় সুজন চন্দ্র দাস (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী পূর্ব বাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। নিহত সুজন সদর উপজেলার মটবী গ্রামের জগদিস চন্দ্র দাসের ছেলে। তিনি পেশা একজন সেলুন ব্যবসায়ী। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নোয়াখালী-লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পূর্ব দিক থেকে একটি মোটরসাইকেল যোগে সুজন ও তার দুই বন্ধু লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় দ্রুতগামী একটি ট্রাক। পরে সড়কে ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুজনের। মোটরসাইকেল আরোহী অপর দুজন আহত হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক কাউছার আহমেদ জানান, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।