২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | সকাল ৬:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নাঃগঞ্জের সোনারগাঁয়ে লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯,১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ১২ ফেব্রুয়ারি, ২০২১

নাঃগঞ্জের সোনারগাঁয়ে লবণভর্তি কাভার্ডভ্যান থেকে ১৯,১৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব

বিল্লাল হোসেন………….

র‌্যাব-১১ এর বিশেষ অভিযানে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন আষাঢ়িয়ারচর এলাকায় বিসমিল্লাহ ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে টেকনাফ থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তল্লাশী করে ১৯,১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ইয়াবা পাচারের দায়ে ০২ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।

 

শুক্রবার বেলা ১২টায় এ অভিযান পরিচালনা করা হয়।  গ্রেফতারকৃত আসামীরা হলো ১। মোঃ সুমন (২৬) এবং ২। মোঃ সেলিম (৫০)। উক্ত অভিযানে ইয়াবা পাচার কাজে ব্যবহৃত লবণ বোঝাই ০১টি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের’কে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ সুমন নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন পাইকপাড়া এলাকার মোঃ আবতাব এর ছেলে এবং অপর আসামী মোঃ সেলিম নারায়ণগঞ্জ জেলার নারায়ণগঞ্জ সদর থানাধীন মুসলিমনগর তামুকপট্টি এলাকার মৃত মোঃ আলী আকবর এর ছেলে। তারা কাভার্ডভ্যানের চালক ও সহকারী সেজে কাভার্ডভ্যানযোগে পণ্য পরিবহণের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাচারের কাজ করতো।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন