২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:৩৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

করোনা টিকা নিলেন জেমস

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

করোনার টিকা নিলেন দেশের শীর্ষ রকস্টার জেমস।  আজ বুধবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে তিনি টিকা গ্রহণ করেন। দেশে স্বতন্ত্র তারকা শিল্পীদের মধ্যে সম্ভবত তিনিই প্রথম এই নজির সৃষ্টি করলেন।

জেমস-এর মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, কোনো সংগঠন, প্রতিষ্ঠানের উদ্যোগ কিংবা কোটায় নয়, নিজেই উদ্যোগী হয়ে করোনার টিকা নিয়েছেন জেমস। তিনি মনে করেন, দেশের সকল নাগরিকই এই টিকা নেওয়া জরুরি। তিনি আরও জানান, শুরু থেকেই টিকা গ্রহণের বিষয়ে পজিটিভ ছিলেন জেমস। প্রথম দিনই তিনি টিকা নেওয়ার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। এরপর আজ তিনি হাসপাতালে এসে তা গ্রহণ করলেন। দেশের তারকা শিল্পীদের মধ্যে সবার আগে করোনার টিকা গ্রহণ করেন নওশীন নাহরীন মৌ। তিনি যুক্তরাষ্ট্র অবস্থান করছেন এবং সেখানে স্বাস্থ্যকর্মী কোটায় তিনি টিকা নেন। আর দেশে অবস্থানরত শিল্পীদের মধ্যে সংসদ সদস্য কোটায় সর্বপ্রথম টিকা নেন সুবর্ণা মুস্তাফা।