২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:২৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চসিক মেয়র রেজাউল ও ৫৪ কাউন্সিলরের শপথ কাল

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নতুন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ও ষষ্ঠ নির্বাচিত পরিষদের কাউন্সিলররা আগামীকাল শপথগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১১টায় ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে মেয়রকে ভার্চুয়ালি শপথবাক্য পাঠ করনোর কথা রয়েছে। কাউন্সিলরদের শপথ করাবেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম জানান, শপথ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে স্ত্রী ও পুত্র-কন্যাকে নিয়ে আজ বিকেল ৩টায় রেজাউল করিম চৌধুরী বিমানযোগে চট্টগ্রাম ত্যাগ করবেন। দুপুর দুইটায় নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ মাঠ থেকে সোহাগ পরিবহনের দুইটি এসি বাসযোগে কাউন্সিলররা ঢাকার উদ্দেশে যাত্রা করবেন। তবে কয়েকজন কাউন্সিলর আত্মীয়-স্বজন নিয়ে ব্যক্তিগত গাড়িতে ঢাকা যেতে পারেন বলেও জানান আশরাফ।

রেজাউল করিম চৌধুরীর নির্বাচনী প্রচার সেলের প্রধান ও নগর যুবলীগ নেতা ফরিদ মাহমুদ জানান, ওসমানি স্মৃতি মিলনায়তনে শপথ অনুষ্ঠানে সরকারের মন্ত্রী পরিষদ, সংসদ সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি চট্টগ্রাম থেকে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের দুইশ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা সবাই নিজেদের ব্যবস্থাপনায় ঢাকা পৌঁছাবেন। মেয়র রেজাউল করিম সপরিবারে বিমানে যাচ্ছেন। মেয়র ও পরিবারের সদস্যরা ঢাকায় সিটি কর্পোরেশনের রেস্ট হাউজে অবস্থান করবেন।

ফরিদ মাহমুদ আরো জানান, শপথ গ্রহণ শেষে ধানমণ্ডি ৩২ নম্বরে যাবেন মেয়র রেজাউল করিম ও কাউন্সিলররা। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবেন। ১২ ফেব্রুয়ারি সকালে মেয়রের নেতৃত্বে কাউন্সিলররা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে যাবেন। সেখান থেকে রাতে কাউন্সিলররা চট্টগ্রামে ফিরে আসবেন। কিন্তু মেয়র ঢাকায় অবস্থান করবেন এবং পরদিন ১৩ ফেব্রুয়ারি জাতীয় প্রেস ক্লাবে সংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। ১৪ ফেব্রুয়ারি সকালে সচিবালয়ে কয়েক জন মন্ত্রী ও সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন তিনি। সেদিনই তাঁর চট্টগ্রাম ফিরে আসার কথা রয়েছে। ১৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় চট্টগ্রাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট হলে সাংবাদিকসহ চট্টগ্রামের সুধীজনদের সাথে মতবিনিময় করবেন নবনির্বাচিত মেয়র। এরপর দুপুর ১টায় সিটি কর্পোরেশনে গিয়ে মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন রেজাউল করিম চৌধুরী।

এদিকে, নগর আওয়ামী লীগ সূত্র জানিয়েছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)-এর ষষ্ঠ পরিষদের শপথ অনুষ্ঠানে যোগ দেবেন পঞ্চম পরিষদের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সদ্যবিদায়ী চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন, সিডিএ চেয়্যারম্যান জহিরুল আলম দোভাষ, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবদুচ ছালামসহ চট্টগ্রামের শীর্ষ আওয়ামী লীগ নেতৃবৃন্দ। তাঁরা প্রত্যেকে নিজেদের গাড়িতে করে ঢাকা পৌঁছাবেন।

কাউন্সিলর আশরাফ জানান, ঢাকায় কাউন্সিলররা তোপখানা রোডে হোটেল এশিয়ায় অবস্থান করবেন। কাল শপথের পর মেয়রের নেতৃত্বে তাঁরা ধানমণ্ডি যাবেন এবং শনিবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত শেষে চট্টগ্রাম ফিরে আসবেন।

উল্লেখ্য, সাধারণ ৪১ ও সংরক্ষিত ১৪ জন মিলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে মোট কাউন্সিলর ৫৫ জন। কিন্তু ২৭ জানুয়ারি নির্বাচনের কয়েকদিন আগে ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সোলেমান সেলিমের মৃত্যুতে ওই পদে ভোটগ্রহণ হয়নি। আগামী ২৮ ফেব্রুয়ারি এ ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে। সূত্র : বাসস