২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টিকা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে : প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ৮ ফেব্রুয়ারি, ২০২১

করোনার টিকা নেয়ার পরও সবাইকে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি এ আহ্বান জানান।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এক থেকে দেড় মাসের মধ্যে করোনা টিকার দ্বিতীয় ডোজ দেয়া হবে। এ ছাড়া দেশের সব পরিচ্ছন্নতা কর্মীদের দ্রুত টিকা দেয়ারও নির্দেশ দেন তিনি। করোনা মোকাবিলায় ফ্রন্টলাইনারদের পাশাপাশি স্বেচ্ছাসেবক হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীরাও ঝুঁকি নিয়ে কাজ করছেন জানিয়ে শেখ হাসিনা বলেন, নেতাকর্মীরা নিবন্ধন করলে তাদেরও টিকা দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সময়মতো টিকাদান কর্মসূচি কার্যকর করতে এরই মধ্যে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, করোনার ভ্যাকসিন নিয়ে গ্রামাঞ্চলের মানুষের মধ্যে টিকা নিয়ে যে ভীতি আছে, তা দ্রুত কেটে যাবে।