২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মেক্সিকোতে সাংবাদিক নির্যাতনে অভিযুক্ত সাবেক গভর্নর গ্রেফতার

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

একজন সাংবাদিককে নির্যাতন করার নির্দেশ দেয়ার অভিযোগে বৃহস্পতিবার মেক্সিকোর সাবেক এক গভর্নরকে আদালতে হাজির করা হয়েছে। শিশু পর্নোগ্রাফি চক্রের সাথে যুক্ত থাকার ব্যাপারে তাকে অভিযুক্ত করা হয়।  বুধবার আকাপুলকো থেকে ম্যারিও ম্যারিনকে আটক করে তাকে ক্যানকুমে পাঠানো হয়। ২০০৫ সালে করা বিভিন্ন অভিযোগের সাথে যুক্ত থাকায় তাকে সেখানে পাঠানো হয়। আর ওই বছরেই তিনি সেন্ট্রাল পুয়েবলা রাজ্যের গভর্নর নির্বাচিত হন।

এএফপির খবরে বলা হয়, এক বিচারকের সামনে হাজির করে পুরস্কার বিজয়ী অনুসন্ধানী সাংবাদিক লিডিয়া কাচোকে নির্যাতন করায় আনুষ্ঠানিকভাবে তাকে অভিযুক্ত করা হয়। সাবেক এ গভর্নরকে গৃহবন্দি করে রাখা হবে কিনা সে ব্যাপারে বিচারক আগামী ১০ ফেব্রুয়ারি সিদ্ধান্ত দেবেন। মেক্সিকোর দক্ষিণপূর্বাঞ্চলীয় কুইনতানা রো রাজ্যের একটি আদালত গ্রেফতারের নির্দেশ দেয়ায় ম্যারিন ২০১৯ সালের এপ্রিল থেকে পলাতক ছিলেন। এক টুইটার বার্তায় কাচো লিখেছেন, শিশু পর্নোগ্রাফি চক্রের সহযোগীদের হাতে নির্যাতন হওয়ায় আমি ১৪ বছর ধরে ন্যায় বিচার চেয়ে আসছি। বর্তমানে বিদেশে বসবাস করা এ সাংবাদিক নারী ও শিশুদের ওপর সহিংসতার ঘটনা তুলে ধরতে দীর্ঘ দিন ধরে কাজ করেন। উল্লেখ্য, ২০০৫ সালের ডিসেম্বরে কাচো পুয়েবলা প্রসিকিউটরস দপ্তরের এজেন্টদের হাতে ক্যানকুনে গ্রেফতার হন। পরে, মিথ্যা অপবাদ ও মানহানির মামলায় তাকে অভিযুক্ত করা হয়। তিনি অভিযোগ করেন যে ক্যানকুন থেকে পুয়েবলায় নেয়ার সময় কর্মকর্তারা তাকে মানসিকভাবে নির্যাতন করেন এবং যৌন হয়রানির হুমকি দেন।