২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

গ্রামকে শহরে রূপান্তর করছে সরকার : কৃষিমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: শুক্রবার, ৫ ফেব্রুয়ারি, ২০২১

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার গ্রামকে শহরে রূপান্তরে অত্যন্ত গুরুত্ব দিয়ে কাজ করছে। শহরের সুযোগ-সুবিধাকে প্রতিটি গ্রামে সম্প্রসারণ করা হচ্ছে। এর ফলেই উন্নত রাস্তাঘাট নির্মাণ, আধুনিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, ঘরে ঘরে বিদ্যুৎসহ আধুনিক শহরের সুযোগ-সুবিধা গ্রামে গ্রামে পৌঁছে যাচ্ছে।

মন্ত্রী আজ টাঙ্গাইলের মধুপুর পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন ও উদ্বোধন শেষে এ কথা বলেন। এসময় মধুপুর পৌরসভার বর্তমান মেয়র মাসুদ পারভেজ, নবনির্বাচিত মেয়র সিদ্দিক হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফিউদ্দিন মনিসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্ত্রী নিজ নির্বাচনি এলাকা মধুপুরের জনগণের উদ্দেশে বলেন, সরকার নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী মধুপুরের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, প্রায় সব রাস্তা পাকা করেছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সবার আদর্শ। বঙ্গবন্ধুর আদর্শে সরকার একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলবে যেখানে সকল মানুষের জন্য উন্নয়ন হবে। বাংলাদেশ ক্ষুধামুক্ত-দারিদ্র্যমুক্ত হবে। প্রধানমন্ত্রী আগে মানুষকে খাবার উপহার দিতেন, শাড়ি-লুঙ্গি উপহার দিতেন; এখন তিনি গৃহহীনকে ঘর উপহার দিচ্ছেন। প্রধানমন্ত্রীর এ উদ্যোগের ফলে এদেশে কেউ গৃহহীন থাকবে না।