২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৪০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ 

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

বন্দরে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ 

মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বন্দরে বঙ্গবন্ধু পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার ১ ফেব্রুয়ারি দড়ি সোনাকান্দা মোড়ে প্রবীণ আওয়ামী লীগ নেতা বশির উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সোনাকান্দা ইউনিয়ন যুবলীগের সভাপতি সাব্বির আহমেদ মাসুদের আয়োজনে এবং আওয়ামী লীগ নেতা আব্দুল খালেকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মোহাম্মদ শহীদ বাদল। তিনি বলেন, নারায়নগঞ্জের মাটি আৗয়ামীলীগের ঘাটি। নারায়নগঞ্জের জনগন জেলার ৫টি আসনসহ ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী চায়। এটা জনগনের চাওয়া ।  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান৷ দোয়া ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে দুই শত অসহায় ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়৷ এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন, নাসিক ২০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ডা. মোঃ শফিউল্লাহ, বন্দর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ খন্দকার হাতেম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম কাশেম, আওয়ামী লীগ নেতা লাইক সিদ্দিক বাবু, মোঃ শাহাদাত হোসেন, মোহাম্মদ রোমান হোসেন,মনজুর আহমেদ মুন্না, ইকবাল , মানিক, হাসান, রুবেল সহ প্রমুখ নেতৃবৃন্দ৷