২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:২৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দর সোনাকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

বন্দর সোনাকান্দায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজাব আনোয়ার হোসেন বলেন,  আমি মানুষকে ভালোবাসতে চাই, মানুষের মাঝে কাজ করে বেঁচে থাকতে চাই, তাই এই শীতের মাঝে শীতার্তদের কষ্ট যাতে না হয়, তাই শীতবস্ত্র নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। ০১ ফেব্রুয়ারি সোমবার বিকাল ৪ টায় ঐতিহাসিক সোনাকান্দা কিল্লা সংলগ্ন রাস্তায় ২১ নং ওয়ার্ড বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক এড. নুরুল আলম এর সভাপতিত্বে ও বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির সদস্য সচিব সালাউদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। বিশেষ অতিথি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হায়দার আলী পুতুল, জেলা পরিষদ সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ জাহাঙ্গীর আলম, বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূইয়া, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক আলহাজ্ব এসএম আহসান হাবিব, জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত, প্রচার সম্পাদক এড. হাবিব আল মুজাহিদ (পলু), বঙ্গবন্ধু জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি সদস্য সচিব আলহাজ্ব আবেদ হোসেন, যুগ্ম আহ্বায়ক নুরুন নাহার সন্ধ্যা প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন জালু, এড.মামুন সিরাজুল মজিদ, গাজী আঃ রশিদ, আঃ বাতেন, মসিউর রহমান (সুজু), আলী হাসান সজীব, আমিরুল ইসলাম, আহসান হাবিব, বুলবুল আহমেদ, আঃ কাইয়ুম, আঃ সালাম, রবি মিয়াজী, মাজহারুল ইসলাম, দেলোয়ার হোসেন মদিল প্রমুখ।