২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:৫৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

সোনারগাঁওয়ের সাদিপুরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী ও গর্ভবতী নারী সহ আহত-৭

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১ ফেব্রুয়ারি, ২০২১

সোনারগাঁওয়ের সাদিপুরে প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী ও গর্ভবতী নারী সহ আহত-৭

এম ডি অনিক(জেলা প্রতিনিধি)

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড অন্তর্গত নগর বাইসটেকী এলাকায় প্রতিপক্ষের হামলায় প্রতিবন্ধী ও গর্ভবতী নারী সহ অন্তত ৭ জন আহত হয়েছে।
আহত পরিবারের স্বজন মিয়াজদ্দীন জানান,গতকাল বিকেলে আমাদের জামাই সিনএনজি চালক নুরুদ্দীন রাস্তা দিয়ে সিএনজি চালিয়ে যাওয়ার সময় মহিউদ্দিনের বাড়ীর সিমানায় টিনের বেড়ার সাথে লেগে যায়।এ ঘটনাকে কেন্দ্র করে আজ সকালে মহিউদ্দিনের ছেলে রহিম বাদশা(৩০),হানিফ(২৭) ও মামুন(২৫) সহ তার স্ত্রী রহিমা(৪৫) ও মেয়ে মনি আক্তার(২৩) সবাই একত্রিত হয়ে হেলালউদ্দীনের ছেলে আমিন(২০) এর উপর হামলা চালায়।এসময় তাকে বাঁচাতে চাচাতো ভাই জয় হোসেন(১৬) ও রিমন(১৫) ও  মিয়াজদ্দিনের মেয়ে শারিরিক প্রতিবন্ধী রিনা(৩২) এবং হালিমের গর্ভবতী স্ত্রী সুলতানা(২৫) সহ তাদের পরিবারের সদস্যদের চাইনিজ কুড়াল ও লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় এলাকাবাসী এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে।
 
এলাকাবাসী আরও জানান, বিবাদী রহিম বাদশা,হানিফ ও মামুন উচ্ছৃঙ্খল প্রকৃতির লোক এবং সন্ত্রাসী কর্মকান্ড করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে।তাদের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললে তাদের উপর সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করে। এ বিষয়ে আইজদ্দীন বাদী হয়ে সোনারগাঁও থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। 
 

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, একটি মারামারির অভিযোগ পেয়েছি।তদন্ত সাপেক্ষে আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।