২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

চার পৌরসভায় সমর্থকদের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

ncitynews24.com
প্রকাশিত: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১ | আপডেট: শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১

চার জেলায় পৌর নির্বাচনে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় কয়েকজন প্রার্থীকে মারধরেরও অভিযোগ ওঠে। উৎসব মুখর পরিবেশে ভোট শুরু হলেও আজ শনিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঝিনাইদহের হরিণাকুন্ডু মান্দারতলা কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ব্যালটবাক্স ভাঙচুর করে তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিআরশেল ছোড়ে পুলিশ। পরে মান্দারতলা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

এদিকে উপজেলার প্রিয়নাথ কেন্দ্রে জাল ভোট দেয়ায় দুইজনকে আটক করা হয়। যশোরের মণিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমানের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ফেনী পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের পশ্চিম রামপুরে বিএনপি ও সতন্ত্র কাউন্সিলর প্রার্থীকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।  এসময় ভোটকেন্দ্রে ককটেল বিস্ফোরণ ঘটে। টাঙ্গাইলের ভূঞায়াপুরের কুতুবপুর কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছে। এদিকে সাতক্ষীরার কলারোয়ায় ভোটে কারচুপিসহ নানা অভিযোগ এনে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী।