২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৯:০৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টিকাদানের মাধ্যমে দেশ করোনামুক্ত হবে: প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ২৭ জানুয়ারি, ২০২১

করোনার এই ভ্যাকসিনের মাধ্যমে দেশবাসী করোনামুক্ত হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (২৭ জানুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। গণভবন থেকে ভার্চুয়ালি এ প্রোগ্রামের উদ্বোধন করেন তিনি।

তিনি বলেন, সারা বাংলাদেশেই পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হবে। করোনার এই ভ্যাকসিনের মাধ্যমে দেশবাসী করোনামুক্ত হবে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সব জায়গায় চিঠি দিয়ে রেখেছিলাম। যাতে করে আগে ভ্যাকসিন পাই। আমরা চেষ্টা করেছি, যার ভ্যাকসিন আগে হবে সেটাই পেতে। এর মধ্যে অক্সফোর্ডের ভ্যাকসিন আপনারা জানেন দেশে এসেছে। এখন আমরা প্রয়োগ করতে যাচ্ছি।

তিনি বলেন, আমি সব সময় ভ্যাকসিন পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়েছি। এক হাজার কোটি টাকা আলাদা করে রেখেছিলাম। কারণ দেশের মানুষকে আমি সর্বোচ্চ গুরুত্ব দেই।

টিকাদান কর্মসূচির সমালোচনাকারীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, টিকাদান কর্মসূচি শুরুর আগে এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। আপনারা জানেন আমাদের দেশে কিছু মানুষ আছে যারা সবকিছু নিয়ে নেতিবাচক কথা বলে। টিকাদান কর্মসূচি নিয়েও তারা বিভ্রান্তি ছড়াচ্ছেন। জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছেন। সবকিছু নিয়ে সমালোচনা করা তাদের রোগ। জানি না এই রোগের কোন ভ্যাকসিন আছে কি না।

প্রধানমন্ত্রী জানান, তিন কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন কেনা হয়েছে। এরপর এগুলো সময়মতোই আসতে থাকবে। কোনো সমস্যা হবে না।

তিনি বলেন, এটা ঐতিহাসিক দিন। কেননা, অনেক দেশ এখনো ভ্যাকসিন পায়নি। সেখানে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশে ভ্যাকসিন আমদানি করেছে সরকার।

বুধবার নার্স বেরোনিকা কস্তার দেহে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে টিকাদান শুরু করা হয়। পরে এক পুলিশ সদস্য, সেনাসদস্যকে ভ্যাকসিন দেওয়া হয়।