২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:২৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মাদক পাচার রোধে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১ | আপডেট: বুধবার, ২০ জানুয়ারি, ২০২১

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদক পাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থেকে কঠোরতম হতে হবে। মাদক কারবারে জড়িতদের সামাজিকভাবে বয়কট করতে হবে। মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িতদের বর্জন করা না গেলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এ জন্য মাদক কারবারে জড়িত সকলকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে।

আজ বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বিজিবির কক্সবাজার রিজিয়ন সদর দপ্তর প্রশিক্ষণ মাঠে আয়োজিত ‘মাদকদ্রব্য ধ্বংসকরণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজির আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দিন, বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজেদুর রহমান উপস্থিত ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে যেভাবে জয়ী হয়েছি, সেভাবে মাদকের বিরুদ্ধেও আমাদের জয়ী হতে হবে। অন্যথায় দেশের উন্নয়ন, অগ্রযাত্রা ব্যাহত হবে। এ সময় বিজিবির প্রশিক্ষণ মাঠে চেকপোস্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয় এবং ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি অভিযান দেখানো হয়। উক্ত অনুষ্ঠানে কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অভিযানে বিভিন্ন সময়ে উদ্ধার হওয়া ৫৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গেল দুই বছরের কক্সবাজারের রামু সেক্টরের অভিযানে আটক ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ পিস ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার চোলাই মদ, ১৫.৭৩২ কেজি গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা ট্যাবলেটন। যার সর্বমোট মূল্য ৫৩৫ কোটি ৪ লাখ ৮১ হাজার ৬১২ টাকা। যার মধ্যে, মালিকসহ আটক করা হয়েছে ৯১ লাখ ৬১ হাজার ৬০৭ পিস ইয়াবা, ৩ হাজার ৮৭৩ ক্যান বিয়ার, ১১৯ বোতল মদ, ৪২৭.৬ লিটার বাংলা মদ, এক কেজি গাঁজা, ৩৮১ বোতল ফেনসিডিল। এ ছাড়া মালিকবিহীন উদ্ধার করা হয়েছে ২ কোটি ২৫ লাখ ১১ ১৩৬ পিস, ৩৭ হাজার ৬৫৮ ক্যান বিয়ার, ৫ হাজার ৩৫ বোতল মদ, ২০০৫.৫ লিটার বাংলা মদ, ২৯.৭০৫ গ্রাম গাঁজা ও ১ হাজার ৫২৪ বোতল ফেনসিডিল। পরে কক্সবাজারের ঈদগাঁওতে নবনির্মিত থানা উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে সকালে কক্সবাজারের বায়তুশ শরফ কমপ্লেক্সের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মুজিব বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের দেয়ালিকা উৎসব ও কারিগরি শিক্ষা ভবন উদ্বোধন করেন।