২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:২১ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জের বন্দরে নিখোঁজের চারদিন পর শীতলক্ষ্যা নদী থেকে কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১ | আপডেট: সোমবার, ১৮ জানুয়ারি, ২০২১

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লক্ষণখোলা এলাকা থেকে নিখেঁাজের চারদিন পর সুজন মাহমুদ (২৫) নামে এক কলেজ ছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-থানা পুলিশ। সোমবার দুপুরে নবীগঞ্জ খেয়াঘাট এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়না তদন্তের জন্য লাশ সদরের জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সুজন মাহমুদ বন্দর উপজেলার আবুল হোসেনের ছেলে। তিনি শহরের সরকারি তোলারাম কলেজের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র।
নারায়ণগঞ্জ নৌ-থানার উপ-পরিদর্শক (এসআই) ছগীর জানান, গত ১৪ জানুয়ারি বন্ধুদের সঙ্গে কোন এক বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সুজন। এরপর থেকেই তিনি নিখেঁাজ ছিলেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সুজনের কোন সন্ধান না পেয়ে ঘটনার পরদিন তার বাবা বন্দর থানায় জিডি (সাধারণ ডায়েরি) করেন। সোমবার দুপুর দুইটার দিকে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ-থানা পুলিশকে জানায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবরি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করলে সুজনে মাহমুদের বলে শনাক্ত হয়।
নৌ-থানা পুলিশের এই কর্মকর্তা আরো জানান, লাশে পঁচন ধরে যাওয়ায় শরীরে কোন আঘাতের চিআছে কিনা সেটা বোঝা যাচ্ছে না। এটি হত্যাকান্ড নাকি দূর্ঘটনা, তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।