২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ১০:০৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বাংলাদেশে ৪ ডলারে টিকা বিক্রি করবে ভারত

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার সেরাম ইনস্টিটিউটের তৈরি করোনাভাইরাসের টিকা ২৫ জানুয়ারি মধ্যে বাংলাদেশে আসছে। বাংলাদেশ সরকার টিকা প্রয়োগের সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশের কাছে কত দামে টিকা বিক্রি করবে তা এখন পর্যন্ত ধোঁয়াশা ছিল। মঙ্গলবার (১২ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাংলাদেশে মাত্র ৪ মার্কিন ডলারে কোভিড-১৯ এর টিকার প্রতিটি ডোজ বিক্রি করবে সেরাম ইনস্টিটিউট। বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ৩৪০ টাকা। অর্থাৎ ভারতকে যে মূল্যে সেরাম টিকা সরবরাহ করছে তার চেয়ে বাংলাদেশ পাবে প্রায় দেড়গুণ বেশি দামে।

আবার নাম প্রকাশে অনিচ্ছুক অন্য একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, গড়ে সম্ভবত ৩ মার্কিন ডলার দামে বাংলাদেশ সরকার টিকা পেতে পারে। যদিও এই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য পারেনি। তবে সেরাম বা বাংলাদেশ সরকার কোনও পক্ষই এখনও আনুষ্ঠানিকভাবে টিকার দাম সম্পর্কে কিছু জানায়নি। ৪ মার্কিন ডলারে অক্সফোর্ডের কোভিড ভ্যাকসিন কিনতে হলে ভারতের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি খরচ করতে হবে বাংলাদেশকে। কারণ ১১ মিলিয়ন ডোজ ভ্যাকসিনের বিক্রির জন্য ভারত সরকারের সঙ্গে সেরাম ইতিমধ্যে চুক্তিবদ্ধ হয়েছে। প্রতি ডোজের জন্য সরকারের থেকে ২০০ টাকা নিচ্ছে তারা। মার্কিন মুদ্রায় যা দাঁড়ায় ২.৭২ মার্কিন ডলার। আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে করোনার টিকাদান কার্যক্রম। এরপরেই এই টিকা বাংলাদেশে আসবে। এর ফলে টিকাদান কর্মসূচি শুরু হতে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ যেতে পারে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আগামী ২১ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারির মধ্যে সেরামের কোভিশিল্ড টিকা বাংলাদেশে পৌঁছাবে। টিকা আসার এক সপ্তাহের মধ্যে টিকাদান কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ৫০ লাখ মানুষ টিকা পাবেন। বাংলাদেশকে প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে মোট ৩ কোটি ডোজ কোভিড ভ্যাকসিন দেওয়ার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে সেরাম।