২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:০২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

আল্লামা শফীকে হত্যার অভিযোগে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শনে পিবিআই টিম

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

হেফাজতে ইসলামের প্রয়াত আমির আল্লামা শাহ আহমদ শফীকে হত্যার অভিযোগে দায়েরকৃত মামলার তদন্তে হাটহাজারী মাদ্রাসা পরিদর্শন করেছে পিবিআই টিম।  মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে পিবিআই-এর বিশেষ পুলিশ সুপার ইকবাল হোসেনের নেতৃত্বে একটি তদন্ত দল মাদ্রাসা পরিদর্শন করেন। এ সময় তারা আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ সংশ্লিষ্টদের সঙ্গে তদন্ত সংশ্লিষ্ট বিষয়ে কথা বলেন।

আল্লামা শফীকে হত্যার অভিযোগ এনে ১৭ ডিসেম্বর চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দের আদালতে মামলার আবেদন করেন তার শ্যালক মোহাম্মদ মাঈনুদ্দিন। আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেন। এক মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, ‘মামলা তদন্তের অংশ হিসেবে পিবিআই টিম মাদ্রাসা পরিদর্শন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। এসময় হেফাজতে ইসলামের বর্তমান আমির আল্লামা শাহ জুনায়েদ বাবুনগরীসহ মাদ্রাসা কর্তৃপক্ষ পিবিআইকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। মামলা তদন্তের বিষয়ে পিবিআই জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন আদলতে জমা দেওয়া হবে। মামলায় হেফাজতের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হককে আসামি করা হয়েছে। অন্য অভিযুক্তরা হলেন- নাছির উদ্দিন মুনির, আজিজুল হক ইসলামাবাদী, মীর ইদ্রিস, হাবিব উল্লাহ, আহসান উল্লাহ, জাকারিয়া নোমান ফয়েজী, নুরুজ্জামান নোমানী, আব্দুল মতিন, মো. শহীদুল্লাহ, মো. রিজওয়ান আরমান প্রমুখ। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও ৮০-৯০ জনকে আসামি করা হয়েছে।