২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:২২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

‘তাপস ও খোকনের মধ্যে মতপার্থক্য থাকলেও তা সমাধান হয়ে যাবে’

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১ | আপডেট: মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক ও বর্তমান দুই মেয়রের মধ্যে মতপার্থক্য থাকলেও সময়ে ব্যবধানে তা নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তাজুল ইসলাম এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন ও বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। সময়ের ব্যবধানে সব সমস্যার সমাধান হবে বলে আশা করি। ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মামলা হোক চাননি বলে জানতে পেরেছি এবং মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।’ দুই মেয়রের দ্বন্দ্ব নিয়ে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করছে সাংবাদিকদের এমন প্রশ্নেরে উত্তরে তাজুল ইসলাম বলেন, বিএনপি সব কিছুতেই ইস্যু খোঁজে। বিএনপির অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না এবং এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে নেতৃত্বে দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্যে দলের মধ্যে কোনো ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে না। ড্রেনেজ ব্যবস্থাপনা হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ওয়াসা থেকে দুই সিটি করপোরেশনের কাছে দায়িত্ব হস্তান্তর করার পর এগুলোকে সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনার জন্য সিটি করপোরেশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুব শিগগিরই দুই সিটি করপোরেশনের মেয়রদের নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। দুই সিটি করপোরেশনের কী পরিকল্পনা করছে তা জেনে মন্ত্রণালয় থেকে একটি কর্ম পরিকল্পনা করা আছে, সেটিও দুই মেয়রকে অবহিত করা হবে। রাজধানীতে ডেঙ্গু মশার প্রজনন বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, ইদানীং কিছু কিছু এলাকায় মশার উপদ্রব বেড়েছে। তা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মশা নিয়ন্ত্রণের জন্য পরবর্তী সিদ্ধান্ত নিতে সিটি করপোরেশনসহ ডেঙ্গু বিষয়ক আন্তমন্ত্রণালয় সভা আগামী সপ্তাহে ডাকা হয়েছে বলেও এ সময় জানান তিনি। তুরাগপাড়ে নতুন শহর নির্মাণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার মন্ত্রী জানান, তুরাগে যে শহর গড়ে তোলা হবে সেখানে ৬০ শতাংশের বেশি ওয়াটার বডি থাকবে। এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তুরাগে এই নগরী নির্মিত হলে সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়েও সুন্দর একটি নগরী হবে। আজ চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান ও নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।