২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:১৬ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

পাক-ভারত উত্তেজনা নিয়ে সিনেমা তৈরির লড়াই শুরু

ncitynews24
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০১৯ | আপডেট: শনিবার, ২ মার্চ, ২০১৯

ভারত-পাকিস্তানের উত্তেজনা। যুদ্ধ বাঁধে বাঁধে অবস্থা। ঘটনার শুরু গত ১৪ ফেব্রুয়ারি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মিরের পুলওয়ামায় হামলা। এই কয় দিনে দেশ দুটির সীমান্তে যুদ্ধের প্রস্তুতি। এক দেশের বিমান অন্য দেশের সীমানায়। ভারতের এক পাইলটও পাকিস্তানিদের হাতে ধরা পড়লেন। এরই মাঝে এ ঘটনাগুলোকে নিয়ে সিনেমা তৈরির জন্য আবেদন করতে শুরু করেছেন প্রযোজকরা।

এর আগেও পাক-ভারত যুদ্ধ নিয়ে বলিউড এগিয়ে ছিল চলচ্চিত্র নির্মাণে। খোঁজ নিয়ে পাওয়া গেল এর আগে দুই দেশের যুদ্ধ নিয়ে বেশ কিছু সিনেমা নির্মিত হয়েছে ভারতে। যেখানে পাকিস্তানের সঙ্গে নানা যুদ্ধের গল্প উঠে এসেছে।

কারণ আর্মি, যুদ্ধ বা দেশপ্রেম ভারতীয় চলচ্চিত্রের বাজের এই সব বিষয়ের বিশেষ কদর রয়েছে। রোম্যান্টিক সিনেমার থেকেও এসব বিষয়ের গুরুত্ব মারাত্মক, যার প্রমাণ মিলেছে বহুবার। সাম্প্রতিক অতীতে উরি হামলা নিয়ে তৈরি সিনেমায় ভালো ব্যবসা করেছে।

সেই সব পরিসংখ্যান থেকেই পুলওয়ামা হামলা, এয়ার স্ট্রাইক কিনবা পাইলট অভিনন্দন ভার্তামানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণে মন দিয়েছে চলচ্চিত্র নির্মাতারা। পুলওয়ামা, বালাকোট এবং অভিনন্দন এই সব নামের স্বত্ব পাওয়া নিয়ে রীতিমতো লড়াই করছেন প্রযোজকরা। এমনই খবর প্রকাশ করেছে মুম্বইয়ের বিভিন্ন চলচ্চিত্র পত্রিকাগুলো।

পুলওয়ামা কাণ্ড এবং তার আগে বা পরে যে সকল ঘটনা ঘটেছে তা নিঃসন্দেহে উত্তেজক সিনেমার ভালো উপকরণ। আর সেই উপকরণ নিয়ে রান্না করতে উদ্যত হয়েছে নির্মাতারা। তবে কে এই সকল নামের স্বত্ত্ব পাবে তা এখনও চূড়ান্ত হয়নি।