২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৩ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কে এই হামজা বিন লাদেন?

ncitynews24
প্রকাশিত: শনিবার, ২ মার্চ, ২০১৯ | আপডেট: শনিবার, ২ মার্চ, ২০১৯

জঙ্গি গোষ্ঠী আল কায়েদার ভবিষ্যত নেতা হচ্ছেন প্রয়াত আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেন। ওসামার এই প্রিয় ছেলের বয়স ৩০ বছর। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী কর্মকর্তাদের ধারণা, আল-কায়েদাকে পুনরুজ্জীবিত করতে এবং সন্ত্রাসবাদে সক্রিয় হয়ে উঠতে নিজেকে একজন দক্ষ নেতা হিসাবে গড়ে তুলছেন হামজা।

হামজা বিন লাদেনের বিষয়ে অনেক কিছুই এখনও অজানা। তবে যতটুকু জানা গেছে তা থেকে এটা স্পষ্ট যে আর দশটা শিশুর মতো শৈশব পাননি হামজা। তার শৈশবের কোন ছবিতে পারিবারিক ছুটি কাটানোর কোন মুহূর্ত নেই। এর পরিবর্তে হামজা বিন লাদেনকে অল্প বয়স থেকেই সামরিক পোশাক পরা আর হাতে আধা-স্বয়ংক্রিয় রাইফেল পরিচালনা করতে দেখা গেছে। ব্যাপারটা এমন যেন সেটি কোন খেলনা।

আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের এই ছেলেকে অনেক অল্প বয়সেই তার বাবার জিহাদি ধারণা দেয়া হয়েছে। এটাকে তারা পবিত্র যুদ্ধ হিসেবে মনে করতো।

২০০৫ সালে আল-কায়েদা প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, আফগানিস্তান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর ওপর আক্রমণে অংশগ্রহণকারী জঙ্গিদের মধ্যে লাদেনের ছেলেও উপস্থিত ছিলেন। তখন হামজার বয়স ছিল মাত্র ১৪ বছর।

বর্তমানে যুক্তরাষ্ট্র হামজার মাথার জন্য পুরস্কার ঘোষণা করেছে। তার সম্পর্কে যে কোন তথ্য সরবরাহের জন্য ১০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কারের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।