২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৪:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরেবৃদ্ধা নারীর কাফনের টাকা ছিনতাই…..তদন্তে সত্যতা মিলেছে, দারোগা শহিদুলের  বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে-ওসি

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০

বন্দরে এক বৃদ্ধা নারীর শেষ সম্বল কাফনের জমানো টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় এসআই শহিদুল ইসলামের বিরুদ্ধে সংবাদ প্রকাশের পরই সর্বত্রই তোলপাড় সৃষ্টি হয়েছে। তবে এঘটনায় পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে বলে জানান সচেতন মহল। এদিকে, এ ঘটনায় দফায় দফায় তদন্ত করে সত্যতা পেয়েছেন বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুউদ্দিন ভুইয়া ও সেকেন্ড অফিসার মোদাচ্ছের হোসেন। মঙ্গলবার ২৯ ডিসেম্বর দুপুরে দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকায় ইউসুফ মিয়ার স্ত্রী কমলা বেগম ও ছেলে শান্তর সাথে এলাকায় কথা বলে প্রথম দফায় তদন্ত করে এবং দ্বিতীয় দফায় বন্দর থানায় ডেকে এনে ঘটনার বিষয়টি জিঙ্গেসাবাদ করে টাকা নেয়ার ঘটনার সত্যতা পেয়েছে ওসি ফখরুউদ্দিন ভূইয়া। অপর দিকে, গত ৩ ডিসেম্বর দিবাগত রাতে বন্দরে দক্ষিণ কলাবাগ খালপাড় এলাকার ইউসুফ আলী মিয়ার বাসায় সাংবাদিক নামদারী দালালকে সাথে নিয়ে অভিযান চালায় দারোগা শহিদুল ইসলাম। এ ঘটনার বিষয় ২৯ ডিসেম্বর বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুউদ্দিন ভুইয়া তদন্ত করতে গেলে এলাকাবাসী জড়ো হয় এবং বড় চুলওয়ালা নামধারী এক সাংবাদিকের নাম প্রকাক বলেন ভুক্তভোগীর পরিবার। কাফনের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনার বিষয় আড়াঁল করতে কতিপয় কিছু দালাল সাংবাদিকরা দারোগা শহিদুল ইসলামের পক্ষ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে শাক দিয়ে মাছ ঢাকতে মরিয়া হয়ে উঠে। এবং কাফনের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দারোগা শহিদুল ইসলামের বক্তব্য নিয়ে ভিন্নমত প্রকাশ করেন। গত ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে বৃদ্ধা নারীর জমানো কাফনের টাকা নেওয়ার ঘটনার বিষয় বন্দর থানার অফিসার ইনচার্জ ফখরুউদ্দিন ভুইয়া জানান, বিষয়টি খুবই দুঃখজনক, তবে ঘটনার সত্যতা পেয়েছি শহিদুল ইসলামের বিরুদ্ধে যতাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে গণমাধ্যমকে বলেন ।