২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:৪৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

 নারায়ণগঞ্জ  জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভুমি) নির্বাচিত হয়েছেন বন্দরের আসমা সুলতানা নাসরীন

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ  জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভুমি) নির্বাচিত হয়েছেন বন্দর  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা সুলতানা নাসরীন। ২০২০ সালের সামগ্রিক কর্মদক্ষতা বিবেচনায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তাদের এ সম্মাননা দেয়া হয়।

 

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে সম্মাননা ও স্বীকৃতির স্মারক তুলে দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

 

 

বিশেষ অতিথিঃ ইউসুফ হারুন,সচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিশেষ অতিথি মোকাম্মেল হোসেন,অতিরিক্ত সচিব,জনপ্রশাসন মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন ঢাকা বিভাগীর কমিশনার মোস্তাফিজুর রহমান।

 

জানা যায়, পেশায় প্রশাসনিক কর্মকর্তা হলেও প্রশাসনিক গণ্ডির বাইরেও আসমা সুলতানা নাসরীন। জনমুখী বিভিন্ন কর্মকাণ্ড এরই মধ্যে সরকারের উচ্চমহলে সাড়া ফেলেছে। জনবান্ধব একজন সহকারী কমিশনার ( ভুমি)কর্মকর্তা হিসেবে সাধারণ মানুষের কাছে স্বীকৃতি এর মধ্যেই মিলেছে তার ঝুলিতে। বর্তমানে তিনি কর্মরত আছেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে।

 

জানতে চাইলে আসমা সুলতানা নাসরীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের বিশেষ তাগিদ হচ্ছে মাঠপ্রশাসনকে জনবান্ধব হিসেবে তৈরি করা। এক্ষেত্রে প্রশাসনের মাঠপর্যায়ের কর্মকর্তারা যদি সেই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে তাহলেই প্রকৃতপক্ষে সাধারণ মানুষ সুফল পাবে।

 

 

একইসাথে সরকারের উদ্দেশ্য সফল হবে জানিয়ে তিনি আরও বলেন, চেষ্টা করি প্রশাসনিক গণ্ডির বাইরেও নিজের অনুধাবন থেকে জনবান্ধব কাজ করার, সাধারণ মানুষের পাশে থাকার। আমি মনেকরি, আমাদের কর্মকাণ্ডগুলো যদি আগামী প্রজন্মের জন্য শিক্ষণীয় হয় তাহলে দেশের অগ্রযাত্রায় তারাও অগ্রপথিক হিসেবে ভূমিকা রাখতে সক্ষম হবে।