২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৩৭ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

অবশেষে শিক্ষিকাকেই বিয়ে করলেন ক্রিকেটার চাহাল

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

তারকাদের সাথে তারকাদের বিয়ে ভারতীয় ক্রিকেটে নতুন নয়। যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মা এবার সাত পাকে বাঁধা পড়লেন। মঙ্গলবার (২২ ডিসেম্বর) গুরুগ্রামে ভারতীয় দলের ক্রিকেটার চাহাল ও কোরিওগ্রাফার ধনশ্রীর বিয়ের অনুষ্ঠান হয়। চাহাল নিজেই বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই সুখবর।

কিছুদিন আগেই অস্ট্রেলিয়ায় সীমিত ওভারের সিরিজ সেরে দেশে ফেরেন এই তারকা স্পিনার। তারপরই বান্ধবীর সঙ্গে দ্বিতীয় ইনিংসে পা ফেললেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের খবর অনুসারে যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রীর মাঝে ছাত্র-শিক্ষিকার সম্পর্ক ছিল। টুইটারে বিয়ের ছবি পোস্ট করে চাহাল লিখেছেন, ‘কোনো একদিন শুরু হওয়া কাহিনি এবার সুখী দাম্পত্য জীবনে রূপ নিল। এখন থেকে অনন্তকালের জন্য একসঙ্গে পথ চলা শুরু।’ ছবি পোস্ট হওয়ার পর থেকেই শুভেচ্ছার বন্যায় ভাসছেন নবদম্পতি। গত আগস্টে দুজনের সম্পর্কের কথা প্রকাশ্যে এনেছিলেন চাহাল। ধনশ্রীর সঙ্গে তাঁর ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তখন চাহাল লিখেছিলেন, ‘আমরা ‘হ্যাঁ’ বললাম।’ ধনশ্রী জানিয়েছিলেন, ‘আমাদের ছাত্র-শিক্ষিকার সম্পর্ক। গত এপ্রিলের ঘটনা। ইউটিউবে আমার নাচের ভিডিও দেখে আমার সঙ্গে যোগাযোগ করে যুজি। লকডাউনে বেশ কিছু নতুন জিনিস শিখবে বলে ঠিক করে। তার মধ্যে নাচও ছিল। তারপর আমার কাছে ওর ক্লাস শুরু হয়। তারপর আমাদের ঘনিষ্ঠতা বাড়ে।’ সোশ্যাল মিডিয়ায় দারুণ অ্যাকটিভ চাহাল। তার নানা মজার মজার কর্মকাণ্ডের ভিডিও দেখে মাঝেমধ্যেই হাসির রোল পড়ে নেট দুনিয়ায়। তবে তাকে সমানভাবে টক্কর দেন পেশায় ইউটিউবার ধনশ্রীও। তবে নিজের ইউটিউব চ্যানেলে ধনশ্রী নিজের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, তিনি একজন ডক্টর, কোরিওগ্রাফার, ইউটিউবার এবং ধনশ্রী ভার্মা কম্পানির প্রতিষ্ঠাতাও।