২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:০০ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

লকডাউনের পরিবর্তে স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন করার পরিবর্তে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মানার ওপর জোর দিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সচিবালয়ে ‘সমসাময়িক বিষয়’ নিয়ে  আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এই তথ‌্য জানান।  ‘লকডাউনের কোনো পরিকল্পনা সরকারের আছে কি না’—জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ‘আগে সরকারি ছুটি দেওয়া হয়েছিল, স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। এখনো স্কুল-কলেজ বন্ধ আছে, অনেক কিছু বন্ধ আছে।’

‘ছুটি দেওয়া কিংবা কাজকর্ম কমিয়ে দেওয়া, এমন কোনো পরিকল্পনা আছে কি না’—জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, ‘আমার মনে হয় প্রয়োজনের নিরিখে বিভিন্ন সংস্থা তো সেই ব্যবস্থা নিতেই পারে। সংস্থা-প্রতিষ্ঠান তো নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে।’ তিনি বলেন, ‘গতকাল বাংলাদেশে করোনা শনাক্তের হার ছিল গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। শীতকালে করোনা বাড়বে, এটা আগেই থেকেই সরকার সতর্ক করেছিল, সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জনগণকে সচেতন করা হয়েছিল। একইসঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম, ঠিক সেভাবে এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয়নি। সরকার করোনা নিয়ন্ত্রণে আশপাশের দেশগুলো থেকে অনেক বেটার পজিশনে (ভালো অবস্থানে) আছে। এই করোনার দ্বিতীয় ঢেউও আমরা সঠিকভাবে প্রথম ঢেউয়ের মতো মোকাবিলা করতে পারবো।’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি’কে ‘আহাম্মকের বক্তব্য’ বলে মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘তিনি (মির্জা ফখরুল) আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বলেছেন। প্রকৃত পক্ষে করোনার  মধ্যে পৃথিবীর কোনো দেশ বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়নি। এমনকী  যুক্তরাজ‌্যে করোনার নতুন ভার্সন দেখা দেওয়ার পর আশপাশের দেশগুলো বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করেছে, তখন ইইউ’র পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যোগাযোগ পুনঃস্থাপন করার জন্য। এমন প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য। এটি আহাম্মকের বক্তব্য ছাড়া তো অন্য কোনো কিছু নয়।’ তথ‌্যমন্ত্রী বলেন, ‘করোনা শুরু হওয়ার পর তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা অনেক আশঙ্কার কথা বলেছিলেন, দেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে ভর্তি হতে পারবে না রোগী। কার্যত আল্লাহর রহমতে সেটি হয়নি।’ বিএনপি নেতাদের সব আশঙ্কা ভুল প্রমাণিত হয়েছে বলেও মন্তব‌্য করেন তিনি।