২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | ভোর ৫:১২ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ভুমিহীন গৃহহীনদের জন্য একশ’ঘর নির্মাণ করা হবে-সেলিম ওসমান এমপি

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জ -৫ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী নেতা একেএম সেলিম ওসমান বলেছেন
মুজিব জন্মশত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে ভুমিহীন  ও গৃহহীন অসহায়
মানুষদের জন্য একশ’ ঘর নির্মাণ করা হবে। নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা একেকজন একটি
করে গৃহ নির্মাণ করে দিবেন। ঘর নির্মাণ কর্মসূচি বাস্তবায়নে ব্যবসায়ীদের
পাশাপাশি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তা
প্রয়োজন। মুজিব বর্ষের মধ্যেই একশ’ গৃহ নির্মাণ কাজ সমাপ্ত করা হবে। সত্যিকার
অসহায় মানুষেরা যেন ঘরগুলো বরাদ্ধ পায় সে এ জন্য প্রকৃত ভুমিহীন গৃহহীনদের
খুঁজে বের করা করা হবে। ঘর দেয়ার পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে
হবে। যাতে তারা অসহায় হয়ে ঘরগুলোকে স্থানীয় কোনো প্রভাবশালীদের হাতে তুলে
না দেয়। কাজগুলো করতে পারলে দেশের উন্নতি হবে, মানুষের উন্নতি হবে, মানুষ
ভাল থাকবে। তিনি বৃহস্পতিবার বন্দরের লক্ষণখোলা এলাকায় মুজিব শত বর্ষ উপলক্ষে
উপজেলা প্রশাসন আয়োজিত দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য দূর্যোগ সহনীয়
বাসগৃহ নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য
রাখেন, বন্দর উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ রশিদ, ভাইস চেয়ারম্যান
সানাউল্লাহ সানু, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন ,২৫ নং ওয়ার্ড কাউন্সিলর
এনায়েত হোসেন, দুলাল প্রধান, বন্দর ইউপি চেয়ারম্যান এহসানউদ্দিন আহমেদ,
মুছাপুর ইউপি চেয়ারম্যান মাকসুদ হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান আবদুস
সালাম, ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহমেদ প্রমুখ।
উল্লেখ্য, নারায়ণগঞ্জের বন্দরের লক্ষণখোলা এলাকায় দখল মুক্ত হওয়া জেলা প্রশাসকের
১১০ শতক জমিতে মুজিব শত বর্ষ উপলক্ষে দেশের সকল ভুমিহীন ও গৃহহীনদের জন্য গৃহ
প্রদান কর্মসূচির আওতায় ২৬ টি গৃহ নির্মাণ করা হচ্ছে। বন্দর উপজেলা প্রশাসনে
সহায়তায়  প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্প গৃহ নির্মাণ কাজ বাস্তবায়ন
করছে।