২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ২:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির শুরুতে ভ্যাকসিন আসছে দেশে

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

জানুয়ারি মাসের শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  তিনি জানান, প্রথম দফায় ৩ কোটি ডোজ আনা হবে। পরে মে-জুনের মধ্যে আরও ৬ কোটি ডোজ আসবে।

আজ সোমবার (২১ ডিসেম্বর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফ করার সময় সচিব এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে অনলাইনে এ সভায় সভাপতিত্ব করেন। মন্ত্রীরা সচিবালয়ে বৈঠকে অংশ নেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ডিভিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জানান, টিকা দিতে ইতোমধ্যে গ্রাম পর্যায় পর্যন্ত প্রশিক্ষণ শুরু হয়েছে। মূলত ইপিআই (সম্প্রসারিত টিকাদান কর্মসূাচ) এবং সরকারি হাসপাতালের মাধ্যমে টিকা দেওয়া হবে। বেসরকারি হাসপাতালগুলোকে এ কার্যক্রমে সম্পৃক্ত করতে আলোচনা চলছে। সচিব বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আশা করছেন জানুয়ারির শেষ বা ফেব্রুয়ারির প্রথম দিকে ভ্যাকসিন পেয়ে যাব। এজন্য গ্রাসরুট লেভেন পর্যন্ত সবাইকে ট্রেনিং দেয়া শুরু হয়েছে। ভ্যাকসিন দেয়ার জন্য যেসব জিনিস ব্যবহার করা হবে সেগুলো কীভাবে ডিসপোজাল করা হবে সেই ট্রেনিং দেয়া হচ্ছে। বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করে টিকা দেয়া যায় কি না, তা নিয়েও আলোচনা করছেন।’ তিনি বলেন, ‘ইপিআইয়ের (টিকা কার্যক্রম) যে ব্যাপক কার্যক্রম আছে, (করোনার টিকা দেয়ার ক্ষেত্রে) সেটিকে ব্যবহার করতে চাচ্ছেন, বিভিন্ন হাসপাতালে ব্যবহার করতে চাচ্ছেন, প্রাইভেট সেক্টরকে ব্যবহার করতে চাচ্ছেন।’ ‘যেহেতু সময় পাচ্ছি আমরা, আপাতত অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে চিন্তা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদি অন্য কেউ বিশ্ব স্বাস্থ্য সংস্থার অ্যাপ্রুভালসহ (অনুমোদন) প্রস্তাব নিয়ে আসে, সরকার কাউকেই মানা করবে না। আমাদের যে কমিটি আছে তারা অ্যাপ্রুভ করবে।’ তিনি বলেন, ‘উনি (স্বাস্থ্যমন্ত্রী) বললেন, আরও ৬ কোটি ভ্যাকসিন কোভেক্সের মাধ্যমে মে-জুন মাসের মধ্যে আসবে। এক মাস আগে-পরে হতে পারে। প্রথম দফায় যে তিন কোটি ডোজ ভ্যাকসিন আসার কথা, তার মধ্যে দেড় কোটি ডোজ আসছে। দুটি ডোজ ভ্যাকসিন মিলে একটি টিকা হবে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ডিভিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় সভাপতিত্ব করেন। ছবি: পিআইডি

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘দ্বিতীয় দফায় আরও তিন কোটি মানুষের জন্য টিকা আসবে। ২০ শতাংশ মানুষকে এই টিকা দেয়া যাবে। সাড়ে চার কোটি মানুষকে টিকা দেয়া যাবে।’ মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রায় করোনাভাইরাসের টিকা সংরক্ষণ হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘গ্রাসরুট লেভেল পর্যন্ত গিয়ে টিকা দেয়ার স্ট্র্যাকচারই আমাদের নেই। একমাত্র কোল্ডস্টোরেজে রাখতে পারবেন, তারপর যখন বের করবে মাইনাস ১৭ ডিগ্রি তাপমাত্রা…টেকনিক্যাল কমিটি উনারা এটা দেখবে। উনারা যদি মনে করেন আমাদের যে স্ট্র্যাকচার আছে সেটাকে মেজর কোনো চেইঞ্জ না করে টিকা দেয়া যায় এবং হ্যাজার্ড হবে না, এটা টেকনিক্যাল বিষয়।’ খন্দকার আনোয়ারুল ইসলাম আরও বলেন, ‘এখন পর্যন্ত আমরা যা জানি, মর্ডানা এবং ফাইজার দু-টার টিকাই মাইনাস ২৫ ডিগ্রি এবং আরেকটা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে সংরক্ষণ করতে হবে।’