২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ১:০৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

ভাস্কর্য ইস্যু আলোচনার মাধ্যমে সমাধান করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

জাতির জনকের ভাস্কর্য ইস্যুতে কওমি আলেমদের সঙ্গে ফলপ্রসু আলোচনা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আলেমরা ধোলাইপাড়ে মুজিব মিনার নির্মাণসহ ৫টি প্রস্তাবনা দিয়েছেন। সেটি থাকবে কি থাকবে না, তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।’ আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘তারা বলেছেন কোনো রকম আন্দোলন করবেন না। বঙ্গবন্ধু ভাস্কর্যসহ পাঁচটি দাবি আলাপ-আলোচনার মাধ্যমে শেষ করতে চান তারা। আমরা মনে করি, একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। কেউ যেন ভাঙচুর বা আইনশৃঙ্খলা নষ্ট না করে, সে বিষয়ে তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন।’ তিনি বলেন, ‘ফেসবুকের মাধ্যমে বা কোনোভাবে অরাজক পরিস্থিতি সৃষ্টি যাতে না হয়, সে ব্যাপারে আলেম সমাজ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। ফেসবুকের অপপ্রচার বন্ধে আমাদের সজাগ হতে বলেছেন।’ আলেমদের সঙ্গে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেন, ‘আলোচনা অনেক দূর এগিয়েছে। যেহেতু আমরা আলোচনা শুরু করেছি শিগগিরই এর একটি ফলপ্রসূ ফলাফলও পাবেন।’ মন্ত্রী আরও বলেন, ‘আমরা ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। সরকার কখনোই নতজানু নীতি বিশ্বাসী করে না। আমরা সংবিধানের বাইরে কোনো কিছুই করব না।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা এসব দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। তাদের এই প্রস্তাব প্রধানমন্ত্রীকে দেওয়া হবে। তিনি বিষয়টি নিয়ে সার্বিকভাবে, বড় পরিসরে আলোচনা করবেন। তারপরই এসব ব্যাপারে সিদ্ধান্ত হবে।’