২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:১৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় খেতাব স্থগিতের নির্দেশ

ncitynews24.com
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০ | আপডেট: মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে মামলায় দণ্ডিত ৪ আসামির রাষ্ট্রীয় খেতাব স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে তাদের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। পাশাপাশি রুল শুনানি চলা অবস্থায় ওই চার আসামীর রাষ্ট্রীয় খেতাব স্থগিত থাকবে বলেও জানিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এসব আদেশ দেন।

পদক স্থগিত হওয়া চার আসামি হলো- শরিফুল হক ডালিম, এসএইচএমবি নুর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন ওরফে মুসলেম উদ্দীন ওরফে হিরন খান ওরফে মুসলেম উদ্দিন খান।  আদালতে আইনজীবী সুবীর নন্দী দাসের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী একে খান। এর আগে গত ২ ডিসেম্বর সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় দণ্ডিতদের রাষ্ট্রীয় খেতাব বাতিলের নির্দেশনা চেয়ে আইনজীবী সুবীর নন্দী দাসের পক্ষে আইনজীবী আব্দুল কাউয়ুম খান এ রিট দায়ের করেন। রিটে এই চার আসামির রাষ্ট্রীয় খেতাব বাতিল চাওয়া হয়। রিট আবেদনে বঙ্গবন্ধু হত্যা মামলার দণ্ডিত চার আসামির রাষ্ট্রীয় পদক বাতিলে সরকারের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারির পাশাপাশি রুলের শুনানিকালে এই চার আসামির পদক বাতিলের নির্দেশনা চাওয়া হয়। এছাড়াও রিটে মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সচিবসহ চার জনকে বিবাদী করা হয়েছে।