২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | বিকাল ৫:০৫ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারায়ণগঞ্জে দীর্ঘ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হয়ে একসাথে রয়েছে ৪ ধর্মের মানুষের শেষ ঠিকানা।

ncitynews24.com
প্রকাশিত: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০ | আপডেট: সোমবার, ১৪ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জে দীর্ঘ যুগ ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন হয়ে একসাথে রয়েছে ৪ ধর্মের মানুষের শেষ ঠিকানা।
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার মাসদাইর এলাকায় মাঝে অন্য কোনো স্থাপনা ছাড়াই পাশাপাশি রয়েছে ৪ ধর্মের মানুষের শেষ ঠিকানা। যা সারা বিশ্বে বিরল। সেখানে মুসলমানদের জন্য রয়েছে গোরস্থান, হিন্দুদের জন্য রয়েছে শ্মশান, খ্রিস্টান ও বৌদ্ধদের জন্যও রয়েছে তাদের শেষকৃত্যস্থান।
নারায়ণগঞ্জে বিভিন্ন ধর্মের মানুষজন মৃত্যুর আগে ভিন্ন ধর্ম ও আলাদা রীতিনীতি অনুরসরণ করলেও মৃত্যুর পর মহামিলনে একসাথে সঙ্গী হন সকলে।
আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টির মূল অবদান ছিলো হরকান্ত ব্যানার্জি নামে এক জমিদারের বড় ছেলের। তিনি তার পিতার মরদেহ অন্য জেলায় শেষকৃত্য করতে গিয়ে অনেক ভোগান্তিতে পরেন। তাই আর কেউ যেনো এমন ভোগান্তিতে না পরে সেই লক্ষ্যে সকল ধর্মের মানুষের শেষ ঠিকানার জন্য নারায়ণগঞ্জের মাসদাইরের এই জায়গা দান করে যান তিনি। সেই থেকে আজ পর্যন্ত সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে এই জায়গা। যা নারায়ণগঞ্জবাসীকে গৌরবান্বিত করে।