২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | রাত ৮:৫৪ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তিত্ব বাইডেন-কমলা

ncitynews24.com
প্রকাশিত: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০ | আপডেট: শুক্রবার, ১১ ডিসেম্বর, ২০২০

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন টাইমের পারসন অব দ্য ইয়ার বা বর্ষসেরা ব্যক্তিত্ব হিসেবে মনোনীত হলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ভাইস-প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ২০২০ সালের সেরা ব্যক্তিত্ব হিসেবে যৌথভাবে এ দুজনের নাম ঘোষণা করে টাইম ম্যাগাজিন।

এবারে এ স্বীকৃতির জন্য সম্ভাব্য আলোচনায় ছিলেন করোনা মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধারা অর্থাৎ চিকিৎসক, নার্স, ডেলিভারি বয়, দোকানের কর্মী, জরুরি সেবাকর্মীসহ যারাই মহামারিতে ঝুঁকি নিয়ে কাজ করেছেন এবং তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের গুরুত্বপূর্ণ সদস্য অ্যান্থনি ফাউসি। এ ছাড়া যুক্তরাষ্ট্রজুড়ে বর্ণবাদবিরোধী আন্দোলন এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও ছিল সংক্ষিপ্ত তালিকায়। সম্ভাব্য তালিকায় ছিলেন বাইডেন ও কমলাও।  তবে তীব্র উত্তেজনার এবারের মার্কিন নির্বাচনে ক্ষমতাসীন ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে চূড়ান্তভাবে টাইমের পারসন অব দ্য ইয়ার নির্বাচিত হলেন বাইডেন। তার সঙ্গে এ সম্মাননা দেয়া হয়েছে কমলাকেও। যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম নারী ও আফ্রিকান বংশোদ্ভূত প্রথম ভাইস প্রেসিডেন্ট। পাঠকদের ভোটে এবারের বর্ষসেরা হিসেবে এগিয়ে ছিলেন করোনা যোদ্ধারা। তবে টাইমের চোখে এ স্বীকৃতির জন্য উঠে আসে বাইডেন ও কমলার নাম। টাইম ম্যাগাজিন তাদের বর্ষশেষ সংখ্যায় বছরের আলোচিত এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। ওই সংখ্যায় এক বা একাধিক ব্যক্তি, দল, সংগঠন, মতবাদ বা ঘটনাকে ঘিরে প্রতিবেদন কিংবা জীবন-বৃত্তান্ত তুলে ধরা হয়।  ১৯২৭ সাল থেকে বর্ষসেরা ব্যক্তিত্বের প্রচলন শুরু করে মার্কিন সাময়িকীটি। মার্কিন যুক্তরাষ্ট্রের চার্লস লিন্ডবার্গ সর্বপ্রথম এ স্বীকৃতি লাভ করেন। তিনি ছিলেন একজন বিমান চালক, প্রকৌশলী ও পুলিৎজার পুরস্কার বিজয়ী ব্যক্তি।