২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ রবিবার | রাত ৩:৫৯ মিনিট
ঋতু : বসন্তকাল | ৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

বন্দরে গভীররাতে গ্যারেজ থেকে ৯টি অটোগাড়ী চুরি-থানায় অভিযোগ 

ncitynews24.com
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের সিটি করপোরেশনের ২৭নং ওয়ার্ডের বন্দর কুড়িপারা ভাংটি এলাকার একটি গ্যারেজ থেকে  একসাথে ৯টি অটোগাড়ী  চুরির অভিযোগ পাওয়া গেছে।  অটোগাড়ীর মালিক মনির হোসেন জানান, আমি দির্ঘদিন যাবত অটোগাড়ী ভাড়া দিয়ে আমার পরিবার ছেলে – মেয়েদের খরচ বহন করছি।   আত্বীয়স্বজন থেকে সুদে ধার করে টাকা নিয়ে একে একে ৯টি অটোগাড়ী কিনে ভাড়া দিয়ে আসছি। প্রতিদিনের মত গত মঙ্গলবার রাতে ড্রাইভারেরা গাড়িগুলো গ্যারেজ করে বাসায় চলে আসে, পরে রাত আনুমানিক ভোর ৫টা বাজে একড্রাইভার অটোগাড়ী বের করার সময় অটোগাড়ী না দেখতে পেয়ে আমায় ফোনে খবর দিলে আমি ছুটে এসে দেখি আমার ৮টি ও আরেক মালিকের ১টি সহ মোট ৯টি অটোগাড়ী নিয়ে যায়।   অনেক খোঁজাখুঁজি করি এবং গকুলদাসের বাগ একটি মেকানিং দোকানের সিসিফুটেজ দেখতে পাই একটি অজ্ঞাত ডাকাতদল  রাত আনুমানিক ৪টার দিকে একে একে ৯টি অটোগাড়ী চুরি করে নিয়ে যায়।

 

এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফখরুদ্দিন ভূইয়া বলেন,এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।