২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ শনিবার | সন্ধ্যা ৬:৫৮ মিনিট
ঋতু : বসন্তকাল | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম :
বন্দর রাজবাড়ীর নূর মোহাম্মদ ব্যাংকারের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল পুরুষরা এখনো স্ত্রী হিসেবে কুমারী কনে খোঁজে: নীনা গুপ্তা ইসলাম রমজানের প্রথম ১০ দিনে করণীয়…….. ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া ছাড়লেন যুবক আরব অঞ্চলে দ্রুত তাপমাত্রা বৃদ্ধির রেকর্ড মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা দায়বদ্ধ : জামায়াত আমির আগামী ১২ মার্চ অথবা এর দুই একদিন আগে সংসদের অধিবেশন বসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই ধাক্কা খেল জুলাই সনদ বাস্তবায়ন আদেশ প্রশাসনে মবকে প্রশ্রয় দেওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হবে : তথ্যমন্ত্রী বাংলা ভাষার সঙ্গে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না : বিদ্যুৎমন্ত্রী ভাষাশহীদদের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর রমজানেই ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার দু-এক দিনের মধ্যে ১১ দলীয় জোটের আসন সমঝোতা দৃশ্যমান হবে : জামায়াত আমির মানিকগঞ্জ সদর হাসপাতালে গৃহবধূকে ধর্ষণ, ২ আনসার সদস্য আটক প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন আনসার সদস্য থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন, সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ২ লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে দেশব্যাপী নির্বাচনী প্রচারণার সূচনা করবেন তারেক রহমান। বাসায় ডেকে নবম শ্রেণির ২ শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

নারীর সমঅধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ-প্রধানমন্ত্রী

ncitynews24.com
প্রকাশিত: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০ | আপডেট: বুধবার, ৯ ডিসেম্বর, ২০২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নারীদের অর্থনৈতিক স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক সচ্ছলতা নিশ্চিতে কাজ করছে সরকার। আজ বুধবার (৯ ডিসেম্বর) সকালে রোকেয়া পদক-২০২০ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব‌্যে তিনি এ কথা বলেন। গণভবন থেকে অনলাইনে এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। সমাজে বিশেষ অবদান রাখায় এবারও বিশিষ্ট পাঁচ নারীকে রোকেয়া পদক দেওয়া হয়।

এসময় প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক বাধা মোকাবিলা করে নারীদের মাঝে শিক্ষার আলো জ্বালিয়ে গেছেন বেগম রোকেয়া। যার কারণে আমরা মেয়েরা অনেক সুবিধা পেয়েছি।’   শেখ হাসিনা বলেন, ‘সমাজে নারীর সমঅধিকার প্রতিষ্ঠা পেয়েছে বলেই উন্নয়নের পথে এগিয়ে চলছে বাংলাদেশ। তৃণমূল থেকে নারী নেতৃত্ব গড়ে তোলার উদ‌্যোগ নিয়েছে সরকার। নারী শিক্ষা ও কর্মসংস্থানের সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আজ সমাজে পরিবর্তন এসেছে। নির্যাতিত মানুষ আইনের আশ্রয় নিতে পারে। আগে এই সুযোগ ছিল না।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজকে মেয়েরা অনেক এগিয়ে গেছে। আমরা চাই, আমাদের মেয়েরা আরও এগিয়ে যাক। কারণ বেগম রোকেয়া আমাদের পথ দেখিয়ে গেছেন। একটা সমাজকে যদি উন্নত করতে হয় নারীদের সেভাবে গড়ে তুলতে হবে। আমরা শিক্ষার যেমন গুরুত্ব দিয়েছি। সেই সঙ্গে কর্মসংস্থানের। মেয়েদের সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়ার জন‌্য আমরা ব‌্যাপকভাবে কাজ করছি। জেলা-উপজেলা পর্যায়ে কর্মজীবী নারীদের জন‌্য হোস্টেল করে দেওয়া হবে।’